শাবিপ্রবির ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

অক্টোবর 9, 2024
by

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করেছে র‌্যাব (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ময়মনসিংহ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গ্রেফতার দুই ছাত্রলীগ নেতা শাবিপ্রবির ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। এছাড়া আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি এই দুই ছাত্রলীগ নেতা।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যান রুদ্র সেন।

গ্রেফতার অমিত সাহা শাবিপ্রবির শাহপরান হলে ৪২৩ নম্বর কক্ষে থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে তার রুম থেকে রিভলবার ও শর্টগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাবরের নেতৃত্ব হারানো নিয়ে যা জানালেন পিসিবি প্রধান

সম্প্রতি ঘরের মাটিতে পাকিস্তান ২-০ ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন