মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা

মার্চ 3, 2025
by

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য ও সিনিয়র জেলা জজ সৈয়দা হোসনে আরা বেগম। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ ফারজানা ইয়াসমিন। নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যান জিনাত আরা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

নতুন কমিটিতে নির্বাচিত সহসভাপতিরা হলেন-রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগম ও শাহনাজ সুলতানা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন উম্মে সরাবন তহুরা, ফারাহ মামুন ও আফসানা আবেদীন।

এ ছাড়া নওরীন আক্তার কাঁকন কোষাধ্যক্ষ, নুসরাত জাবীন নিম্মী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, সোনিয়া আহমেদ সমাজকল্যাণ সম্পাদক এবং আরিফা চৌধুরী হিমেল প্রচার ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির নির্বাহী সদস্য পদে ৪ জন জেলা জজ, ৪ জন অতিরিক্ত জেলা জজ, ৫ জন যুগ্ম জেলা জজ, ৫ জন সিনিয়র সহকারী জজ, সহকারী জজ ও ২ জন অবসরপ্রাপ্ত জেলা জজ।

তারা হলেন- নুসরাত জাহান, ক্যাথেরীন গোমেজ, মেহনাজ আফরোজ, ইশরাত জাহান, মোহনা আলমগীর, সামসুন নাহার, মাকসুদা পারভীন, শারমীন জাহান, ফারহানা ফেরদৌস, আবেদা সুলতানা, রেহানা আক্তার, মোসাম্মত মনিরা সুলতানা, নাজমুন নাহার সুমী, মাসুদা ইয়াসমিন, মাহমুদা আক্তার, তামান্না ফারাহ, পলি আফরোজ, নাহিদ সুলতানা, নুসরাত জাহান, ক্যাথেরীন গোমেজ, মেহনাজ আফরোজ ইশরাত জাহান, মোহনা আলমগীর, জয়শ্রী সমাদ্দার ও উম্মে কুলসুম।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চুয়াডাঙ্গায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড, জনদুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টাকা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, সাময়িক বরখাস্ত অরিন্দম শীল

আরজি কর মেডিক্যাল কলেজে নারী চিকিৎসকের নির্যাতন-মৃত্যু নতুন করে নারীনিগ্রহের