মোদির থেকে উদ্বুদ্ধ হয়ে যেসব পরামর্শ দিলেন অক্ষয়

জানুয়ারি 30, 2025
by

নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম, খাওয়া-দাওয়া ও নিয়মিত শরীরচর্চা— প্রতিটি বিষয় নিয়ে সতর্ক থাকেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি ‘ওবেসিটি’ বা স্থূলতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি।

এদিকে ‘ফিট ইন্ডিয়া’ শীর্ষক ভাষণে ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা পরামর্শ দেন। এরপরেই মোদির থেকে উদ্বুদ্ধ হয়ে কিছু পরামর্শ দেন অক্ষয়ও। 

অক্ষয়ের কথায়, ‘একেবারে সত্যি অনেক বছর ধরে আমি এটাই বলে আসছি। খুব ভাল লাগছে, প্রধানমন্ত্রী নিজে এতো ভালো করে বুঝিয়ে বলেছেন। স্বাস্থ্য ভালো থাকলে সব কিছু ঠিক থাকে।” স্থূলতার সঙ্গে লড়াই করার কয়েকটি পরামর্শও দিয়েছেন তিনি তার পোস্টে।

তিনি আরও বলেন, ‘স্থূলতা দূর করতে হলে যথেষ্ট পরিমাণে ঘুম প্রয়োজন। সঙ্গে হিমেল হাওয়া ও সূর্যের আলোও দূর করতে পারে স্থূলতা। তবে বাদ দিতে হবে প্রক্রিয়াজাত খাবার। সঙ্গে অল্প তেলের খাবার খেতে হবে। সবচেয়ে ভালো হয় যদি দেশি ঘিয়ের খাবার খাওয়া যায়।’

অভিনেতার শেষ পরামর্শ, ‘চলাফেরা করতে থাকুন। যে কোনও ধরনের শরীরচর্চা করুন। নিয়মিত শরীরচর্চা আপনার জীবন বদলে দিতে পারে। আমার কথা বিশ্বাস করুন এবং এগিয়ে যান।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কাউনিয়ার কৃষকের মুখে হাসি ফোটালো মিষ্টিকুমড়া

কাউনিয়ায় তিস্তার চরে কুমড়া চাষ করে ভাল দাম পেয়ে বেজায়

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু : প্রভা

দীর্ঘদিন একসঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ করেছেন অভিনেতা সাদিয়া জাহান