আসছে রাউডি রাঠোরের সিক্যুয়েল

জানুয়ারি 1, 2025
by

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত বলিউড ছবি ‘রাউডি রাঠোর’। প্রভু দেবার পরিচালনায় ও সঞ্জয় লীলা বানশালির সহ প্রযোজনায় এই ছবি সে সময় দারুণ সাড়া ফেলেছিল দর্শক মহলে। এরই মধ্যে শোনা গেল, এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে।

অবশ্য রাউডি রাঠোরের সিক্যুয়েলের খবর এর আগেও একবার চাউর হয়েছিল। ‘রাউডি রাঠোর টু’ তে কাজ করার জন্য নাকি রাজি হননি অক্ষয় কুমার। এরপর শোনা যায়, নতুন ‘রাউডি’ হিসেবে দেখা যেতে পারে বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। আবার শোনা যাচ্ছে অন্য খবর! মত পালটে ফের রাউডি হতে চাচ্ছেন অক্ষয় কুমার!

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় আসছে ‘রাউডি রাঠোর টু’। আর এই ছবিতেই আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিতে পারেন অক্ষয়। আর, ছবির চিত্রনাট্য তৈরি নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা চলছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে ‘রাউডি রাঠোর’-এ অক্ষয়ের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। তবে ছবির দ্বিতীয়ভাগে নায়িকার চরিত্রে সোনাক্ষীই থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত করেননি নির্মাতা। ইতিহাস, জীবনকাহিনির পর এবার ভরপুর অ্যাকশন থ্রিলার ছবির পরিচালনায় সঞ্জয় লীলা বানশালি যে বড়সড় ধামাকা দিতে চলেছেন, তা বলাই যায়।

তবে মুম্বাইয়ের সংবাদমাধ্যম এও জানিয়েছে, এই ছবি শুরুর নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই। তবে ভাবনা চিন্তা চলছে ছবির এমনটাই জানা যাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

টাঙ্গাইলের মধুপুরে গভীর রাতে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন

শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা