পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

এপ্রিল 25, 2025
by

কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সরকার কর্তৃক ডাকা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ওই বৈঠকে তিনি নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রশংসা করেন।

শুধু তাই নয়, সিন্ধু পানিচুক্তি স্থগিত করার প্রশংসায় মেতে ওয়াইসি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এনডিটিভির শুক্রবারের (২৫ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়, বৈঠক শেষে ওয়াইসি সাংবাদিকদের বলেন, এটা খুবই ভালো যে সিন্ধু পানিচুক্তি স্থগিত করা হয়েছে। কিন্তু আমরা পানি কোথায় রাখব? কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন আমরা সমর্থন করব, এটি কোনো রাজনৈতিক সমস্যা নয়।

তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয়দানকারী দেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারে। আন্তর্জাতিক আইন আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য বিমান ও নৌ অবরোধ করার এবং অস্ত্র বিক্রি ঠেকাতে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেয়।

ওয়াইসি পহেলগামে হামলা ঠেকাতে ব্যর্থতার প্রসঙ্গও তুলেন। তিনি বলেন, কেন বাইসারান তৃণভূমিতে সিআরপিএফ মোতায়েন করা হয়নি?… কেন দ্রুত প্রতিক্রিয়া দল সেখানে পৌঁছাতে এক ঘণ্টা সময় নিয়েছিল। এ সময় তারা ধর্ম জিজ্ঞাসা করে লোকদের গুলি করেছে।

তিনি বলেন, কাশ্মীরি এবং কাশ্মীরি শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ করা উচিত। সন্ত্রাসীরা যেভাবে মানুষকে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে হত্যা করেছে…। দুঃখ প্রকাশ করেন ওয়াইসি।

প্রসঙ্গত, পহেলগাম হত্যাকাণ্ডের পর ভারতীয় হতবাক এবং ক্ষোভে ফুঁসছে। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই এই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু করার আহ্বান জানাচ্ছে।

এই তালিকায় সবার আগে আছেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছেন বিজেপি বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন কলকাতায় বহুল আলোচিত-সমালোচিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি পাকিস্তানের বিরুদ্ধে হুংকার দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জাতিসংঘ শীঘ্রই বিক্ষোভকারীদের হত্যার তদন্ত শুরু করবে : ভলকার তুর্ক

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৪ : বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময়

সংলাপ, সংস্কার ও বিচারে মনোযোগ সরকারের

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের।