স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগতো, টাটাকে নিয়ে যা বললেন প্রেমিকা

অক্টোবর 10, 2024
by

ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা বুধবার (৯ অক্টোবর) রাতে ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বুধবার রাতে হঠাৎ রতন টাটার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয় ভারত। ‘এমন এক মানুষ, যার কোনো শত্রু নেই’, পোস্ট ভাইরাল হয় সামাজিক মাধ্যম। এত সফল একটা মানুষ, কিন্তু বিয়ে করেননি, নেই সন্তান। সদা সিঙ্গেল রতন টাটা একসময় ভুগতেন একাকিত্বে। যা নিয়ে কথাও বলেছিলেন তিনি প্রাক্তন প্রেমিকা সিমি গরেওয়ালের সঙ্গে। 

বৃহস্পতিবার সিমি গরেওয়াল ফেসবুকে লিখলেন, ‘ওরা বলছে তুমি চলে গেছ। তোমার না থাকার এই ক্ষতি সহ্য় করা খুব কঠিন .. বড্ড কঠিন.. বিদায় বন্ধু..’। 

সিমি এবং রতন টাটা কয়েক দশক আগে ছিলেন সম্পর্কে। যদিও পরিণতি পায়নি সেই সম্পর্ক। 

বহু বছর আগে রতন টাটার সঙ্গে কিছুদিন ডেট করার কথা জানিয়েছিলেন সিমি।

একবার রেন্ডেভুস উইথ সিমি গারেওয়ালেও এসেছিলেন রতন টাটা। যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি কখনোই বিয়ে করেননি। জবাব এসেছিল, ‘একটি পুরো সিরিজ (আমাকে বিয়ে করা থেকে বিরত করেছিল)- সময়, সেই সময়ে আমার কাজের মধ্যে শোষণ। আমি মাঝে মাঝে বিয়ে করার কাছাকাছি এসেছিলাম, কিন্তু এটি কার্যকর হয়নি।’

রতন টাটা আরও বলেছিলেন, তিনি প্রায় চারবার প্রেমে পড়েছিলেন এবং বিয়ের প্রায় কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু তা কখনোই কার্যকর হয়নি। যদিও তিনি মাঝে মাঝে একাকীত্ব অনুভব করেন, সেটাও স্বীকার করেছিলেন। 

‘এমন অনেক সময় আসে যখন আমি আমার স্ত্রী বা পরিবার না থাকার কারে একাকীত্ব বোধ করি। কখনো কখনো মনে হয় এগুলো থাকলে ভালো হত। আবার কখনো অন্যের উদ্বেগ বা অনুভূতি নিয়ে ভাবনা না করার যে স্বাধীনতা, তা উপভোগ করি। অনেক সময় একটু নিঃসঙ্গ লাগে।’

২০১১ সালে রতন টাটার সঙ্গে সম্পর্ক স্বীকার করে নেন সিমি। 

অন্যদিকে, হিউমানস অফ বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে টাটা জানিয়েছিলেন, ‘এলএ-তে থাকাকালীন আমি প্রথম প্রেমে পড়ি, প্রায় বিয়েও করে নিয়েছিলাম। কিন্তু আমাকে সেই সময় দেশে ফিরতেই হতো। আমার ঠাকুমা অসুস্থ। আমি ঠাকুমার কাছে আসি, ভেবেছিলাম আমার হবু স্ত্রীও আসবে। কিন্তু ভারত-চীন যুদ্ধের সময় মেয়েটির মা-বাবা ওকে অনুমতি দেয়নি।’ অবশ্য এই মেয়ে, সিমি গরেওয়াল নন।

তবে টাটা-সিমির কেন বিচ্ছেদ হয়- তা এখনো অজানা। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

যে কারণে হৃতিকের বাড়িতে ভাড়া থাকছেন শ্রদ্ধা

বলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর। তার অভিনীত সর্বশেষ

ট্রাম্পের কেবিনেট সদস্যদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা