বিয়ের ২ দিন পর গাছের সঙ্গে ঝুলছিল স্কুলশিক্ষকের মরদেহ

আগস্ট 28, 2026
by

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের দুদিন পরই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন আবু সালেম প্রধান (২৮) নামের এক স্কুল শিক্ষক। চরম হতাশা ও ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মধ্য নিরুপাড়া এলাকার একটি কলাবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ২৬ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করে এই স্কুল শিক্ষক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলশিক্ষক আবু সালেম প্রধান দরবস্ত ইউনিয়নের মধ্য নিরুপাড়া গ্রামের ইসহাক প্রধানের ছেলে এবং উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ‘ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বুধবার কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ এলাকার আইস উদ্দিনের মেয়ে শ্যামলী আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সালেমের। পারিবারিকভাবে বিয়ে হলেও আনুষ্ঠানিকতায় আপত্তি ছিল নিহত সালেমের। সালেমের চাওয়া ছিল কেবল বিয়ে রেজিস্ট্রি করে রেখে সুবিধামতো সময়ে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার, কিন্তু তা হয়নি। এরমধ্যেই আজ শুক্রবার দুপুরের দিকে গ্রামের কলাবাগানের একটি গাছে গলায় ফাঁস নিয়ে ঝুলছিল সালেম। এমন দৃশ্য স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের খবরে সালেমের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

মরদেহ উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, গত দুইদিন আগেই বিয়ে করে সালেম। নববধূ, পরিবারের সদস্য ও অন্য বিষয়ের ওপর তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো এক হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। আমরা ঘটনাটি গভীরভাবে তদন্ত করছি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিয়ের দুদিন পরেই আত্মহত্যা করে মৃত্যুর বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল!

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে

কিশোরগঞ্জে আ. লীগ নেতাসহ ৩৮ জনের নামে মামলা

কিশোরগঞ্জের ইটনায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান