অস্কার জিতল ‘নো আদার ল্যান্ড’

মার্চ 3, 2025
by

ইসরায়েল ও ফিলিস্তিনের চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রচেষ্টায় তৈরি হওয়া ডকুমেন্টারি ‘নো আদার ল্যান্ড’। ডকুমেন্টারিটি ফিলিস্তিনের আন্দোলনকর্মী বাসেল আদ্রার সংগ্রাম নিয়ে তৈরি। রোববার (২ মার্চ) এটি অস্কারের সেরা ডকুমেন্টারি ফিচার পুরস্কার জিতেছে।

এই চলচ্চিত্রে আদ্রা তার জন্মভূমি মাসাফের ইয়াত্তায় ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা গ্রামের ধ্বংসযজ্ঞের দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এলাকাটি ইসরায়েল তাদের সামরিক প্রশিক্ষণ অঞ্চল হিসেবে ব্যবহার করতে চায়। তিনি ইসরায়েলি নাগরিক সাংবাদিক ইউভাল আব্রাহামের সাহায্য নিয়ে তার গল্প বিশ্বমঞ্চে তুলে ধরেন।

আব্রাহাম বলেন, আমরা একসাথে আমাদের কণ্ঠস্বর আরো শক্তিশালী করতে পেরেছি। আমরা চাই গাজা এবং তার জনগণের বিরুদ্ধে যে ধ্বংসাত্মক কাজ হচ্ছে তা থেমে যাক।

সিনেমাটি চার বছরে নির্মিত হয়েছে (২০১৯-২০২৩)। নির্মাণের শেষ মুহূর্তে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের আগে এটি শেষ হয়। ডকুমেন্টারিতে আদ্রার ব্যক্তিগত ক্যামেরা ফুটেজ ব্যবহার করা হয়েছে। সেখানে তিনি স্থানীয় স্কুল ধ্বংস, বাড়ি ধ্বংস হওয়াসহ বিভিন্ন চিত্র দেখিয়েছেন।

ইউভাল আব্রাহাম জানিয়েছেন, সিনেমাটি ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে সমাধান নিয়ে কথা বলার একটি মাধ্যম। তিনি বলেন, আমাদের দুই দেশের জন্য একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন, যেখানে দুই জাতির জন্য জাতীয় অধিকার নিশ্চিত থাকবে।

অন্যদিকে আদ্রা বলেন, আমরা সারা পৃথিবীকে আহ্বান জানাই, যেন তারা এই অন্যায় বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধ করতে ব্যবস্থা নেয়।

নো আদার ল্যান্ড ছবিটি ২৪টি দেশে মুক্তি পাওয়ার পায়। তবে আমেরিকায় এর কোনো পরিবেশক ছিল না, যদিও এর নির্মাতারা এক সপ্তাহের জন্য মার্কিন প্রতিষ্ঠান লিংকন সেন্টারে এটি প্রদর্শন করে অস্কারের জন্য যোগ্যতা অর্জন করেন।

এর আগে চলচ্চিত্রটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার ও ডকুমেন্টারি ফিল্ম পুরস্কার অর্জন করেছে। তথ্যসূত্র: আল জাজিরা, এপি

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিডিআর হত্যাকান্ডের পর শেখ হাসিনার কর্মকান্ড ছিল রহস্যজনক : হাফিজ উদ্দিন আহমেদ

পিলখানায় বিডিআর হত্যাকান্ডের পর শেখ হাসিনার কর্মকান্ড রহস্যজনক ছিল বলে

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার পরিবারের পাশে তারেক রহমান

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত সবুজ হাসানের পরিবারের