পুতিনের কাছে মোদি ইউক্রেন যুদ্ধ অবসানের প্রতি সমর্থন ব্যক্ত

আগস্ট 28, 2024
modi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে বলেছেন, তিনি যুদ্ধ-বিধ্বস্ত দেশটি সফরের পর ইউক্রেনে চলমান সংঘাতের দ্রুত অবসান সমর্থন করেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ফোনালাপের একদিন পর পুতিনের সাথে তার এই আলাপ হয়েছে। আলাপে মোদি নয়া দিল্লির সংলাপ ও কূটনীতির পক্ষে ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
৭৩ বছর বয়সী মোদি, রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক উষ্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছেন এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্বের প্রতি আস্থা রেখেছেন। খবর এএফপি’র।
নয়াদিল্লি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার সুস্পষ্ট নিন্দা জানানোকে এড়িয়ে উভয় পক্ষকে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন। মোদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, তিনি পুতিনের সাথে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের বিষয়ে মতবিনিময় করেছেন এবং ‘সাম্প্রতিক ইউক্রেন সফর থেকে তাঁর অন্তভঙ্গি শেয়ার করেছেন। সংঘাতের দ্রুত, স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সমর্থন করার লক্ষ্যে ভারতের দৃঢ় প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মোদি সম্প্রতি মস্কোতে পুতিনকে আলিঙ্গন করায় ক্ষুব্ধ ইউক্রেনীয়দের পরিদর্শন করতে শুক্রবার কিয়েভ যান এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেন, ‘যুদ্ধ করে কোন সমস্যার সমাধান হবে না।’
শীতল যুদ্ধের পর থেকে ভারত ও রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যার ফলে ক্রেমলিন দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে।
ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের কারণে অত্যন্ত কম দামে প্রধান সরবরাহকারী হয়ে অপরিশোধিত তেল প্রদানের মাধ্যমে ভারত রাশিয়ার প্রয়োজনীয় রপ্তানি বাজার উঠেছে। এতে করে নাটকীয়ভাবে তাদের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হয়েছে, ভারত মস্কোর যুদ্ধের কোষাগারকে শক্তিশালী করার সাথে সাথে বিলিয়ন ডলার সাশ্রয় করেছে।
ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেয়া কোয়াড গ্রুপের সদস্য।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বুধবার থেকে চলবে পারাবত এক্সপ্রেস ট্রেন

আগামী বুধবার থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস ট্রেনটি

ডিজির পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গায় নার্সদের বিক্ষোভ

নার্স ও নার্সিং পেশাকে ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ তুলে মিডওয়াইফারি