সিরডাপভুক্ত সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস হাসান আরিফের

সেপ্টেম্বর 2, 2024

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, গ্রামীণ উন্নয়ন আমাদের একটি অগ্রাধিকার এজেন্ডা হওয়ায় আমরা  সিরডাপভুক্ত সদস্য রাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সংস্থার সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ ক্ষুদ্রঋণ, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেস্টনি, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা, টিকাদান এবং সংক্রামক রোগ মোকাবেলায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। 
এ এফ হাসান আরিফ আজ  সচিবালয়ের নিজ কার্যালয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) বিদায়ী মহাপরিচালক ড. চার্দসক ভিরাপাত এবং নবনিযুক্ত মহাপরিচালক ড. পুত্তে গৌদা চন্দ্র শেখরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন। 
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) বাংলাদেশ কেন্দ্রিক আন্ত-রাষ্ট্রীয় সংস্থা এবং এর লক্ষ্য হল পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন। 
চলতি বছরের গত ৪ থেকে ৬ জুন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভায় পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশকে চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ পদাধিকারবলে সিরডাপের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন। 
আগামী ২০২৬ সালে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির পরবর্তী কাউন্সিল সভার আয়োজক বাংলাদেশ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ চিংড়ি এবং ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও  সিরডাপ মহাপরিচালকের বিশেষ সহকারি পংসিরি প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে

নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে সরকার। সাংবাদিকদের অনুকূলে

ওয়্যারড্রবের ড্রয়ার থেকে শিশুর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার