জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গা ইস্যুতে নতুন গতি তৈরি করবে
আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর রোহিঙ্গা ইস্যুতে একটি নতুন গতি তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। আজ (বৃহস্পতিবার) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের