ব্যর্থ আসর শেষে দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন রিজওয়ান

ফেব্রুয়ারি 27, 2025
by

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। সেই দুই ম্যাচেই হেরেছে স্বাগতিকরা। যেখানে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ ছিল মোহাম্মদ রিজওয়ানের দল। ক্রিকেটারদের এমন বাজে পারফরম্যান্সের সমালোচনা করেছেন অধিনায়কও। তার মতে, দলের সদস্যদের পেশাদারিত্বের অভাব ছিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকেই আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা উন্নত না। ফলে বৃষ্টি থামলেও মাঠ ঠিক করতে বেশ কিছু সময় লাগতো। কিন্তু সেই সুযোগটুকুও পাননি মাঠ কর্মীরা।


স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাধায় সেটাও হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পরও আবহাওয়া পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ম্যাচ বাতিল হওয়ার পর রিজওয়ান বলেন, ‘আমরা যদি উন্নতি করতে চাই, তাহলে নিজেদের খেলার মান আরও ভালো করতে হবে। আমাদের পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সজাগ থাকতে হবে, সঙ্গে প্রয়োজন পেশাদারিত্ব।’

‘আমরা দেশের মানুষের সামনে ভালো খেলতে চেয়েছিলাম। আমাদের নিয়ে প্রত্যাশা ছিল। আমরা পারিনি। খুবই হতাশ আমরা। ভুল থেকে শিক্ষা নিতে হয়। শেষ কয়েকটা ম্যাচে আমরা ভুল করেছি। আশা করব সেখান থেকে শিক্ষা নিতে পারব।’-যোগ করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দ. কোরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, নিহত অন্তত ৪

দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে দেশটির অন্তত

পুলিশের মুখোমুখি রাজশাহী মালিক, তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস

দুর্বার রাজশাহীকে নিয়ে আলোচনা যেন সহসাই থামছে না। একাধিকবার খেলোয়াড়দের