৩১ ঘন্টা পর ভেসে এলো নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ
কক্সবাজার সৈকতের নাজিরারটেক পয়েন্টে নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর ভেসে উঠেছে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সৈকতের পাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি সৈকতের কর্মীদের জানান। খবর পেয়ে সৈকতের কর্মীদের সুপারভাইজার মাহাবুবুর রহমান ঘটনাস্থলে যান।