দুর্দান্ত হ্যাটট্রিকে গোলের ফিফটি ছুঁয়ে নতুন রেকর্ড কেইনের
বুন্দেসলিগায় গতকাল মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। অসবুর্গের বিপক্ষে এই ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে জার্মান জায়ান্টরা, প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন হ্যারি কেইন। সেই সঙ্গে জার্মান লিগে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রেকর্ড গড়ে। অসবুর্গের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচে