মার্টিনেজের অভিষেক, ৭ গোলের ম্যাচে চেলসির জয়

আগস্ট 30, 2026
by

অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার অভিষেকের ম্যাচের রোমাঞ্চকর এক জয় পেয়েছে চেলসি। ব্রাইটনের বিপক্ষে ৪-৩ গোল ব্যবধানে জিতেছে জাবি আলোনসোর শিষ্যরা।

স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটেই রোমিও লাভিয়ার গোলে এগিয়ে যায় চেলসি। এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেতো। ম্যাচের ৩২তম মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো।

ব্রাইটনের হয়ে ৩৫তম মিনিটে ব্যবধান কমান মালিক ইয়ালকুয়ে। ম্যাচের ৬৩তম মিনিটে এক অসাবধানতায় নিজের জালেই বল জড়িয়ে আত্মঘাতী গোল করে বসে জোয়াও পেদ্রো। ফলে ব্যবধান হয় ৩-২। আর ৭৪তম মিনিটে কোল পালমারের গোলে চেলসির ব্যবধান দ্বিগুণ হয়।

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৬ মিনিট) পাসকাল গ্রস গোল করলেও ব্রাইটনের ব্যবধান কমেছে ঠিকই, কিন্তু হার এড়ানো সম্ভব হয়নি।

এই ম্যাচে এক বিরল রেকর্ড গড়েছেন জোয়াও পেদ্রো। ম্যাচটিতে গোল, অ্যাসিস্ট এবং আত্মঘাতী গোল- তিনটিই এককভাবে সম্পন্ন করেন জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার এবং চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে এই বিরল রেকর্ডের মালিক হলেন তিনি। ২০২৩ সালে টটেনহ্যামের সন হিউং-মিনের পর কেউ এই কীর্তি গড়তে পারেননি।

এদিকে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেওয়ার পর এই ম্যাচ দিয়েই ক্লাবের হয়ে অভিষেক হলো আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের। অভিষেকে ৩ গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘ বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ১০তম বিশেষ জরুরি অধিবেশনে আন্তর্জাতিক আইনের অধীনে

নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে : পরীমণি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার