পিরোজপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার ৯ দিনের কর্মসূচি শুরু

জুলাই 7, 2024
by

আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ (ইসকন) পিরোজপুর এর উদ্যোগে  আজ থেকে৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে।  ভোরে মঙ্গলারতি, দর্শনারতি ও গুরু পূজার মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।
শহরতলীর রায়েরকাঠী শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে সকাল ১০টা ৫ মিনিটে বিশ^ শান্তি ও কল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও ভজন কীর্ত্তন, দুপুর ১২টা ৫ মিনিটে শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলামৃত পাঠ এবং দুপুর ১টা ৫ মিনিটে শ্রীশ্রী জগন্নাথ দেবের ভোগারতি অনুষ্ঠিত হয়।
পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজ বিকেলে মহা সংকীর্তন সহযোগে রথের বন্যার্ঢ্য শোভাযাত্রা রায়েরকাঠী থেকে শুরু হয়ে শহরের পালপাড়া এসে শেষ হবে। এ শোভাযাত্রায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ-শিশু অংশগ্রহণ করবেন বলে ইসকন পিরোজপুরের সাধারণ সম্পাদক শ্রী রসবিনোদ গোপীনাথ দাস ব্রহ্মচারী জানিয়েছেন।
এছাড়া রাতে শ্রীশ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হবে। আগামীকাল ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি, ভজন কীর্ত্তন এবং মহা প্রসাদ বিতরণ করা হবে। ১৫ জুলাই উল্টো রথ যাত্রার দিনে বিশ^ শান্তি ও কল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও ভজন কীর্ত্তন আলোচনা সভা এবং মহাসংকীর্তন সহযোগে উল্টো রথের বর্নাঢ্য শোভা যাত্রা ও র‌্যালী পালপাড়া ইসকন মন্দির থেকে শুরু হয়ে রায়েরকাঠী ইসকনের প্রধান মন্দিরে গিয়ে শেষ হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬০০, নিখোঁজ আরও শতাধিক

কয়েক দশকের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রতিবেশী মিয়ানমারে প্রাণহানির সংখ্যা বেড়ে

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমালো ভারত

ভারতের তেল ও গ্যাস বাজারজাতকরণ কোম্পানিগুলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম