সৌদি যুবরাজকে কি পালাতে হবে?

অক্টোবর 21, 2026
by

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য বর্তমান সময়টিকে তার শাসনকালের অন্যতম কঠিন বা সবচেয়ে বাজে সময় হিসেবে অভিহিত করা হয়েছে। 

আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর একটি বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি যুবরাজের মূলনীতি ও কৌশলগুলো একসঙ্গে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা তার দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোর কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে। খবর দ্য ইকোনমিস্টের।

বিশ্লেষণ অনুযায়ী, মোহাম্মদ বিন সালমানের প্রধান কয়েকটি কৌশলগত লক্ষ্য বর্তমানে বড় ধাক্কা খেয়েছে। এর মধ্যে সবচেয়ে স্পষ্ট সংকট তৈরি হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতকে কেন্দ্র করে। 

ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যে ফল পাওয়ার প্রত্যাশা করা হয়েছিল, তা অর্জিত হয়নি। 

উল্টো চলমান উত্তেজনার কারণে সৌদি আরবের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। 

এছাড়া পাকিস্তান ও তুরস্কের মতো দেশের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি বা অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর কূটনৈতিক সংহতি থাকলেও সামরিক অংশগ্রহণের ক্ষেত্রে সীমিত সহায়তাই পাওয়া গেছে।

অন্যদিকে, সৌদি আরবকে অর্থনৈতিকভাবে বদলে দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা ‘ভিশন ৩০৩০’ বা অর্থনৈতিক রূপান্তর এজেন্ডাও গুরুতর চাপের মুখে রয়েছে। 

তহবিলের সংকট, বড় বড় প্রকল্পের কাজ বিলম্বিত হওয়া এবং নিরাপত্তার জন্য বাজেট পুনঃবণ্টনের প্রয়োজনীয়তা এই অর্থনৈতিক পরিকল্পনাকে মারাত্মক পরীক্ষার মুখে ফেলেছে। 

বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা হুমকি অব্যাহত থাকলে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এবং মেগা প্রকল্পগুলোর কাজ স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সব মিলিয়ে, ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ উভয় ফ্রন্টেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এক জটিল সময় পার করতে হচ্ছে। 

সামরিক নিরাপত্তা রক্ষা এবং অর্থনৈতিক বৈচিত্র্য আনার এই যুগপৎ প্রচেষ্টায় বিঘ্ন ঘটায় তার নীতিগুলোর ভবিষ্যৎ সাফল্য নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও পর্যালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জনগণের দুঃখ-বেদনায় সবসময় পাশে থাকবে সরকার : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান