প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর চাপ সত্ত্বেও নির্বাচনী প্রচারে বাইডেন

জুলাই 7, 2024
by

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার নির্বাচনী প্রচারে ফিরে আসছেন।
গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে বিপর্যয়ের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বাইডেনের ওপর চাপ তৈরি হয়। কারণ আগামী চার বছর দেশ চালার্নো মতো তার স্বাস্থ্যগত সক্ষমতা নিয়ে ডেমাক্রেটদের মধ্যে বেশ আতংক তৈরি হয়েছে।
এ প্রেক্ষিতে কয়েকজন ডেমোক্রেট বিষয়টি নিয়ে বৈঠকও করতে যাচ্ছেন।
এদিকে প্রার্থিতা অব্যাহত রাখতে মরিয়া বাইডেন (৮১) রোববার একটি কর্মব্যস্ত সপ্তাহ শুরু করছেন। ওয়াশিংটনে ন্যাটো নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বাইডেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন রাজ্য পেনসেলিভেনিয়ায় দুটি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
এর আগে দ্ব্যর্থহীন ভাষায় তিনি প্রার্থীতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, আমি ২০২০ সালে ট্রাম্পকে পরাজিত করেছি। ২০২৪ সালেও তাকে আমি পরাজিত করতে যাচ্ছি।
কিন্তু শুক্রবার এবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তিনি উদ্বেগ কমাতে ব্যর্থ হয়েছেন। এখন সবার দৃষ্টি আগামী বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনকালে তার নির্ধারিত সংবাদ সস্মেলনের দিকে।
এদিকে এ পর্যন্ত পাঁচজন ডেমোক্রেট বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানার আহ্বান জানিয়েছেন। ধীরে ধীরে এ আহ্বান বাড়ছে।
হাউসের সংখ্যালঘিষ্ঠ নেতা হাকিম জেফরিস রোববার এ বিষয়ে সিনিয়র ডেমোক্রেট প্রতিনিধিদের সাথে ভার্চুয়ালি বৈঠক করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ফাস্ট লেডি জিল বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়াতে তার স্বামীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার জর্জিয়া, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
তবে বাইডেন রোববারের পর ন্যাটো শীর্ষ সম্মেলনের কারণে প্রচারণা থেকে দূরে থাকছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। বাইডেনের বদলে কোন প্রার্থীকে বেছে নিতে হলে তা খুব দ্রুত করতে হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সুযোগ পেলে অবশ্যই শাকিবের সঙ্গে ছবি করব : তাসনুভা তিশা

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। একের পর এক বিভিন্ন নাটকে

সিরিয়ায় বিজয়ী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ যুক্তরাষ্ট্রের

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী