অরুণাকে ‘থুথু ধিক্কার’ জানালেন পরীমণি

সেপ্টেম্বর 4, 2024
by

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের আগে তারকাদের একটি দল শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তোলে। বিষয়টি শুধু আওয়াজ তোলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল বলেই জানত অনেকে। কিন্তু গত মঙ্গলবার এমন কিছু তথ্য ফাঁস হয়ে যায়, যেখানে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। ভেসে ওঠে দেশের কিছু তারকাদের কালো মুখ।

সম্প্রতি ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা সকল কথোপকথন ফাঁস হয়েছে। সেই গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আরও ছিলেন  অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই। সেই গ্রুপে আন্দোলন দমিয়ে রাখার পরিকল্পনার ছক কষা হচ্ছিল। শুধু তাই নয়, সেই গ্রুপে তাদের পরিকল্পনার অংশ হিসেবে আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ংকর কথা উঠে আসে। মূলত ওই গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।  

বিষয়টি জানাজানি হওয়ার পর অন্যান্য তারকাদের মাঝে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে অনেক তারকারা সেই অভিযুক্তদের নিয়ে নিন্দাও প্রকাশ করেন, ধিক্কার জানান। তারই প্রেক্ষিতে অরুণা বিশ্বাসের ‘গরম পানি ঢালার’ কথায় রীতিমতো ঘৃণা উগড়ে দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি।

সামাজিক মাধ্যমে অরুণাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘অমানুষ!  হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু..।’

মুহূর্তেই তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামজিক মাধ্যমে। নেটিজেনরাও পরীমণির সঙ্গে একমত পোষণ করেন, অরুণাকে ধিক্কার জানান।

উল্লেখ্য, অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন বলে খবর এসেছে। শিল্পীর ঘনিষ্ঠজনের বরাতে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট। শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি।  

এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক ঢাকা পোস্টকে জানান, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষদিকে দেশত্যাগ করে এখানে চলে এসেছেন তিনি।

এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের কৃতিকর্মের পরিস্থিতি আঁচ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আমার ছেলে আমার উত্তরাধিকারী নয় : অমিতাভ বচ্চন 

বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। ছোটবেলা

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের বিপর্যয়

লা লিগার শিরোপা লড়াইয়ে বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ।