ফজলুল ইসলামের প্রয়াণে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক

সেপ্টেম্বর 5, 2024
by

হকি কোচ ফজলুল ইসলামের প্রয়াণে শোকের ছায়া নেমেছে হকি অঙ্গণে। বিভিন্ন ফেডারেশন ও সংস্থা শোক প্রকাশ করেছে। খেলাটি সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ওস্তাদ ফজলু’ নামের হকি আন্তপ্রাণ এ কোচের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

সাবেক হকি তারকা ও বর্তমানে কোচিংয়ে যুক্ত জামাল হায়দার লিখেছেন, ‘ওস্তাদ হাজী ফজলু আমার অতি প্রিয় ছোট ভাই এবং পুরান ঢাকার হকি খেলোয়াড় গড়ার কারিগর আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন! মহান রাব্বুল আলামিন ভাই ওস্তাদ ফজলুর আত্মাকে শান্তিতে রাখেন এবং জান্নাতুল ফেরদৌস নাসিব করেন! আমিন। ফিআমানিল্লাহ।’

সাবেক খেলোয়াড় শহিদুল্লাহ দোলন লিখেছেন, ‘আমাদের প্রিয় সাবেক হকি খেলোয়াড় পুরনো ঢাকার হকি খেলোয়াড় তৈরির কারিগর ফজলুল ইসলাম (ওস্তাদ ফজলু) ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন। হে মহান প্রতিপালক আল্লাহ, আপনি আমাদের প্রিয় ফজলুকে জান্নাতুল ফিরদউস নসিব করুন।’

‘বাংলাদেশ হকি ফেডারেশন গ্রুপ অফিসিয়াল’ নামের এক পেজে লেখা হয়েছে, ‘বাংলাদেশের হকিতে যার পরিচিতি একনামে ‘ওস্তাদ ফজলু, ‘নীরবেই কাজ করে গেছেন হকির জন্য পুরান ঢাকার এই কোচ। বাংলাদেশ হকি পরিবার একটি রত্না হারালো।’

ওস্তাদ ফজলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ অন্যান্য সংগঠন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নির্দোষরা যেন হয়রানি না হয়, সরকার অবশ্যই নিশ্চিতের চেষ্টা করবে

কোনোভাবেই যেন নির্দোষ কেউ হয়রানির মুখোমুখি না হয়, সেটা অন্তর্বর্তী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন : চ্যালেঞ্জ করে রিট

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের