শ্রীলংকা-ইংল্যান্ড: বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে পোপের রেকর্ড সেঞ্চুরি

সেপ্টেম্বর 8, 2024

শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ। তার ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৪৪.১ ওভারে ৩ উইকেটে ২২১ রান করেছে ইংল্যান্ড। ১০৩ রানে অপরাজিত আছেন পোপ। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ৭ সেঞ্চুরি ভিন্ন সাত দেশের বিপক্ষে করেছেন ৪৮তম ম্যাচ খেলতে নামা পোপ।
দ্য ওভালে গতকাল শুরু হওয়া টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ওপেনার বেন ডাকেটের মারমুখী ব্যাটিংয়ে ৪৫ রানের সূচনা পায় ইংলিশরা। জুটিতে মাত্র ৫ রান করে শ্রীলংকার পেসার লাহিরু কুমারার শিকার হন আরেক ওপেনার ড্যান লরেন্স।
দ্বিতীয় উইকেটে পোপকে নিয়ে দ্রুত রান তুলে ৪৮ বলে টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন ডাকেট। কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে শ্রীলংকার পেসার মিলান রতœানায়েকের শিকার হন ডাকেট। তার ৭৯ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিলো। পোপের সাথে ১০০ বলে ৯৫ রানের জুটি গড়েন ডাকেট।
ডাকেট ফেরার পর ক্রিজে আসেন ইনফর্ম জো রুট। এবার ১৩ রান করে কুমারার দ্বিতীয় শিকার হন লর্ডস টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা রুট।
১৯১ রানে তৃতীয় উইকেট পতনের পর পোপের সাথে জুটি বাঁধেন হ্যারি ব্রুক। ৪৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে শতক পূর্ণ করেন পোপ। শ্রীলংকার আগে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন পোপ।
পোপের রেকর্ড সেঞ্চুরির পর ৪৫তম ওভারের প্রথম বলের পর বৃষ্টি ও আলোর স্বল্পতায় দিনের খেলার ইতি ঘটে।
১৩টি চার ও ২টি ছক্কায় ১০৩ বলে অপরাজিত ১০৩ রান করেন পোপ। ৮ রানে অপরাজিত আছেন ব্রুক। কুমারা ২টি ও রতœানায়েকে ১টি উইকেট নেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চাঁদাবাজি করে পদ হারালেন বিএনপির তিন নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর বিভিন্ন

মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশন আগামীকাল চালু হচ্ছে

বন্ধ থাকা মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের কার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে