এনসিটিবি থেকে প্রভাবশালী ৭ কর্মকর্তাকে বদলি

সেপ্টেম্বর 9, 2024
by

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিবসহ সাত প্রভাবশালী কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের স্থলে নতুন কর্মকর্তাদের পদায়ণ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপন  থেকে এসব তথ্য জানা গেছে। একই সঙ্গে শূন্য পদগুলোতে নতুন করে পদায়ন করা হয়েছে। তারা সবাই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

বদলি হওয়া কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের অনুগত শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে পরিচিত ছিল। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ফরহাদুল ইসলাম। এবার সচিবকেও সরিয়ে দেওয়া হলো। রদবদল করা হয়েছে গুরুত্বপূর্ণ আরও ৭টি পদে।

বদলি হওয়া ৭ কর্মকর্তা

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মো. সাইদুর রহমান, সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক মো. মোখলেস-উর-রহমান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিন, কারিকুলাম বিশেষজ্ঞ (সেসিপ) সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, ঊর্ধ্বতন ভান্ডার কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ সলিম উল্লাহ, প্রধান সম্পাদক অধ্যাপক আনিকা রাইসা চৌধুরী, বিশেষজ্ঞ (মাধ্যমিক শিক্ষাক্রম) সহযোগী অধ্যাপক খাদিজা ইয়াসমিন।

নতুন দায়িত্ব পেলেন যারা

একই প্রজ্ঞাপনে শূন্য পদগুলোতে নতুনদের পদায়ন করা হয়েছে। সদস্য (পাঠ্যপুস্তক) পদে আনা হয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক ড. রিয়াদ চৌধুরীকে। আর প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য করা হয়েছে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এ এফ এম সরোয়ার জাহানকে।

নতুন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হয়েছেন মো. নজরুল ইসলাম। তিনি এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞ (সেসিপ) হিসেবে দায়িত্বে ছিলেন। ঊর্ধ্বতন ভান্ডার কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মাউশির সাবেক সহকারী প্রকল্প পরিচালক মুহা. আসাফ উদ দৌলা।

প্রধান সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার হোমনা সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফাতিহল কাদীর। তাছাড়া শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শুভ্রা আলমকে মাধ্যমিক শিক্ষাক্রম বিভাগের বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জবির টিএসসি দখলে মরিয়া একাধিক গ্রুপ, চাঁদাবাজির অভিযোগ

ব্যক্তিস্বার্থ হাসিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিক্ষার্থীদের

ক্রিকেটার সাকিবের মামলা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার