চীন ঢুকে পড়েছে সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভেতরে

সেপ্টেম্বর 9, 2024
by

আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অরুণাচল প্রদেশের অঞ্জো জেলায় চীনা সেনা ৬০ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করে ঘাঁটি স্থাপন করেছে। স্থানীয়রা এবং ভারতীয় সেনার মালবাহকরা এই দাবি করেছেন। এর আগেও ভারত-চীন সীমান্তে একাধিকবার চীনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, অঞ্জো জেলার চাগলাগাম এলাকা থেকেই দুবছর আগে নিখোঁজ হয়েছিলেন দুই ভাই। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ওষুধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তারা।

প্রতিবেদন মতে, স্থানীয়দের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হাতে বন্দি রয়েছেন তারা। ভারতীয় সেনাদের কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি।

অঞ্জোর বিধায়ক ও রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল স্থানীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ‘চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কি না। তবে আমাকে বলা হয়েছে, বেঁচে আছেন দু’জনেই।’ 

যদিও অঞ্জোতে চীনা সেনাদের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেনি।

উপরোক্ত দুই ভাই ছাড়াও ভারত-চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। 

তারা এক সপ্তাহ চীনা সেনাবাহিনী পিএলএ’র হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন বলে প্রতিবেদনে বলা হয়। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীনা সেনার হাতে বন্দি ছিলেন বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: অরুণাচল নিয়ে উত্তেজনা /চীন-ভারত দ্বন্দ্বের শেষ পরিণতি কী?

এর আগেও ভারতের ভূখণ্ডে একাধিকবার চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন-অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী।

২০২২ সালের আগস্টে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, পিএলএ সেনারা অরুণাচলের হাদিগ্রা লেকের কাছে অবকাঠামোগত কার্যক্রম তদারকি করছে, যেখানে তিনটি এক্সক্যাভেটর খনন কাজ করছিল। এবার চীনা সেনারা রাজ্যের কাপাপু এলাকায় প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেল। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নয়াদিল্লিতে কুম্ভমেলার যাত্রীদের হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ১৮

ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে ভয়াবহ ভিড়ের মধ্যে পড়ে তিন শিশু

যে কারণে জরুরি অবতরণে ব্যর্থ কাজাখস্তানে বিধ্বস্ত বিমান

কাজাখস্তানের আক্তাও শহরের কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি