অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন দেখতে চাই : হাসনাত আবদুল্লাহ

সেপ্টেম্বর 9, 2024

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে একটা পরিবর্তন দেখতে চাই। এ পরিবর্তন যখন আসবে, তখন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দিতে হবে।
আজ রোববার বিকেলে নগরীর লালদিঘি ময়দানে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম’-এর উদ্যোগে  শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে ছাত্র-নাগরিকদের সঙ্গে ‘মতবিনিময় সভা ও গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ এবং সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বক্তব্য রাখেন।
হাসনাত আবদুল্লাহ আরো  বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা যতদিন ফিরে না আসে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যেখানে আমাদের প্রেসিডেন্ট যে অবস্থায় চিকিৎসা নেবেন, নিঃস্ব ব্যক্তিও একইভাবে চিকিৎসা নেবেন। এমন শিক্ষা ব্যবস্থা চাই, যারা সরকারি চাকরি করে, তাদের সন্তানরাও যেন বাধ্যতামূলকভাবে ফ্রি স্কুলগুলোতে পড়াশোনা করে।’
ছাত্র-পুলিশ ‘ভাই-ভাই’ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ পুলিশের প্রতি তাদের দায়িত্বে মনযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘আপনাদের মধ্যে কারা খুনি এবং স্বৈরাচারের দোসর – আমরা জানি। সব পুলিশ বেনজির বা ডিবি হারুন নয়। আমার বাবা, আমার ভাইও পুলিশে থাকতে পারে। পুলিশকে কর্তব্য পালনে আমরা সর্বোতভাবে সহযোগিতা করবো। যারা এখন রাষ্ট্র পুনর্গঠনের কাজে রয়েছেন, তাঁদের প্রতিপক্ষ না ভেবে, সহযোগী ভেবে কাজ করুন। তবে পুলিশদের আমরা একটা বার্তা দিতে চাই। বেনজির কিন্তু দেশে থাকতে পারেননি, ডিবি হারুন পারেননি। সুতরাং আপনারা কর্মমুখী না হয়ে ক্ষমতামুখী হলে আপনাদের পরিণতিও বেনজির-হারুনের মতো হবে।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করুন। আপনারা যদি ভেবে থাকেন, আপনারা গোস্বা করে বসে থাকবেন, অফিস-আদালতে কাজ করবেন না, তাহলে ভুল করবেন।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে কেন্দ্রীয় এই সমন্বয়ক আরো বলেন, ‘আন্দোলন পরবর্তী সময়ে রাস্তাঘাটে কোনো পোস্টার ছিল না, অমুক দল-তমুক দল ছিল না। কিন্তু এখন দেখবেন দেয়াল পোস্টারে ছেয়ে গেছে। আওয়ামী ফ্যাসিস্টের আমলে যেভাবে পোস্টার ছিল, ঠিক একইভাবে পোস্টার লেগেছে। পরিবর্তন এসেছে শুধু ছবিতে। আমরা বলতে চাই, ছাত্র-জনতার আন্দোলনকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না।’
বিগত সরকার দেশে বিভাজনের রাজনীতি চালু করেছিল উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার সবসময় সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখিয়ে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা ফ্যাসিজম কায়েম করেছে। কার দাড়ি আছে আর কার নেই, কারা মাদরাসার শিক্ষার্থী আর কারা মাদরাসার নয় এ বিভাজনে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল। কিন্তু আজ যখন মন্দিরে হামলা হয়, সেই মন্দির পাহারা দিয়েছে আমাদের দাড়ি-টুপিওয়ালা মাদরাসার ভাইয়েরা। আমাদের সবার প্রথম পরিচয়, আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল।’
হাসনাত বলেন, ‘আপনাদের সতর্ক করতে চাই, প্রভু চলে গেছে, কিন্তু প্রভুর দাসরা আমাদের মধ্যেই লুকিয়ে আছে। তারা বিভিন্নরূপে আমাদের মাঝে এসে আমাদের ঐক্য ভাঙতে চাইবে। আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে আমরা ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে একসঙ্গে কাজ করেছি, একইভাবে রাষ্ট্র পুনর্গঠনেও একসঙ্গে কাজ করব।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারতের ইলিশ পাঠানোর আবদার, যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি

‘কুনজর’-এর ভয়ে সম্পর্ক গোপন রাখেন সোনাক্ষী

সাত বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা