বোলারদের পর ডি সিলভা-কামিন্দুর ব্যাটিংয়ে লড়াইয়ে ফিরলো শ্রীলংকা

সেপ্টেম্বর 9, 2024

শ্রীলংকান বোলারদের নৈপুন্যে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩২৫ রানে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। জবাবে ব্যাট হাতে নেমে ৯৩ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটির উপর ভর করে ৫ উইকেটে ২১১ রান তুলে লড়াইয়ে ফিরেছে শ্রীলংকা। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১১৪ রানে পিছিয়ে লংকানরা। 
দ্য ওভালে ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপের সেঞ্চুরিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৪৪.১ ওভারে ৩ উইকেটে ২২১ রান করেছিলো ইংল্যান্ড। পোপ ১০৩ ও হ্যারি ব্রুক ৮ রানে অপরাজিত ছিলেন। 
গতকাল দ্বিতীয় দিন ব্রুক ১৯ রানে থামলেও ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন পোপ। এতে ৪ উইকেটে ২৯০ রান তুলে বড় সংগ্রহের পথে ছিলো ইংলিশরা। কিন্তু এরপরই ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে ধস নামায় শ্রীলংকার বোলাররা। 
৩৫ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩২৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলীয় ৩০৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে পেসার বিশ্ব ফার্নান্দোর শিকার হন পোপ। ১৯ চার ও ২ ছক্কায় ১৫৬ বলে ১৫৪ রান করেন পোপ। রত্নানায়েকে ৩টি, বিশ্ব ফার্নান্দো-লাহিরু কুমারা ও ধনাঞ্জয়া ২টি করে উইকেট নেন।
ওপেনার পাথুম নিশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ের পরও ৯৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। ৯টি চারে ৫১ বলে ৬৪ রান করেন নিশাঙ্কা। আউট হওয়া অন্য চার ব্যাটারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন কুশল মেন্ডিস। ৯৩ রানে ইনিংসের অর্ধেক শেষ হবার পর শ্রীলংকার হাল ধরেন ধনাঞ্জয়া ও কামিন্দু। ইংল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ১৭৩ বলে অবিচ্ছিন্ন ১১৮ রান যোগ করে দিন শেষে শ্রীলংকাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেন ধনাঞ্জয়া ও কামিন্দু। 
১০ চারে ধনাঞ্জয়া ৬৪ ও ৬ বাউন্ডারিতে কামিন্দু ৫৪ রানে অপরাজিত আছেন। ওলি স্টোন ২টি, জশ হাল ও ক্রিস ওকস ১টি করে উইকেট নেন। 
 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মুখ ঢেকে রাতের আঁধারে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের ওয়াসা এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র

বর্তমান বাংলা‌দেশ বিনিয়োগের জন্য স্থিতিশীল

বিনিয়োগের জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল বলে মনে করছেন ইউরোপীয়