ভারত-পাকিস্তানের মধ্যে পার্থক্য আছে, টাইগারদের সতর্ক করলেন জাদেজা

সেপ্টেম্বর 15, 2024
by

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। তবে ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা মনে করেন, ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে বিরাট পার্থক্য আছে।

পাকিস্তান সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে টাইগারদের। তাতে ভারত সফরেও দারুণ কিছু করবে বাংলাদেশ বলে মনে করেন জাদেজা। সেই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে।

গতকাল (শনিবার) ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে ভারত-বাংলাদেশ সিরিজ বিষয়ে কথা বলেছেন জাদেজা। তিনি বলেন, ‘জয়ের পর যে দলই যেখানে খেলতে যাক, তাদের মধ্যে জেতার একটা বিশ্বাস থাকে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য। পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে আলাদা আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেশটির কন্ডিশনও টাইগারদের জন্য মানানসই হওয়ায় নাজমুল হোসেন শান্তরা ভালো করতে পারেন বলে মনে করেন জাদেজা। তবে সেই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন দল হিসেবে ভারত কতটা ভালো।

তিনি বলেন, ‘বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে, তারা বিশ্বাস করবে—যেহেতু তারা পাকিস্তানকে হারিয়েছে, ভারতকেও কেন পারবে না। কিন্তু আমরা অনেক ভালো দল, তারাও ভালো। বাংলাদেশ স্পিন ভালো খেলে, কন্ডিশনও মানানসই।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মহাসপ্তমী উদযাপিত : আগামীকাল অষ্টমী ও কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বৃহস্পতিবার

ধানমন্ডি ৩২-এ আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস, বাড়ছে রহস্য

ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য