জামিন নিয়ে হেলিকপ্টারে ঢাকায় এসে ফের গ্রেপ্তার বিচারপতি মানিক

সেপ্টেম্বর 17, 2024
by

সিলেট আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র‍্যাবের হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। 

তিনি বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র‍্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে। ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে। 

এ ব্যাপারে ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ রুহুল কবীর খান ঢাকা পোস্টকে, বিচারপতি মানিককে ঢাকায় আনা হয়েছে। এস্কর্ট করার জন্য থানার একটি টিম পাঠানো হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদপুর থানায় তার নামে কোনো মামলা নেই। হয়তো অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। মোহাম্মদপুর থানার টিম শুধু নিরাপত্তার জন্য সেখানে গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ.) ইসরাইল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, তিনি সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরো চার থেকে পাঁচটি মামলা রয়েছে। বলতে পারেন কারাগার বদল হলো। ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।

এর আগে সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে বিচারপতি মানিককে বিজিবি আটক করে। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত। 

তবে ওই দিন বিকেলে আদালতে তোলার সময় আলোচিত এই সাবেক বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তার অণ্ডকোষে অস্ত্রোপচার করা হয়। পরে ১২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মানিককে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই কড়া নিরাপত্তার মধ্যে মানিককে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার: মামুনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের