প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ঢাকার দুই সিটি করপোরেশন, ১২ ঘণ্টা পরও সরানো হয়নি বর্জ্য।

মে 29, 2026
by
কোরবানির বর্জ্য
কোরবানির বর্জ্য

ঈদুল আজহা: ১২ ঘণ্টা পরও রাজধানীর বিভিন্ন এলাকায় পড়ে আছে কোরবানির বর্জ্য
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সরকারি নির্দেশনা অনুযায়ী, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলার কথা ছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আরও দ্রুত কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করে ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেয়। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছিল, সরকার নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হবে।

তবে ঘোষিত সময়সীমা পেরিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল পর্যন্ত কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

ঈদের পরদিন শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানে এখনো কোরবানির বর্জ্য অপসারণ করা হয়নি। কোথাও বর্জ্যের স্তূপ জমে আছে, আবার কোথাও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পশুর উচ্ছিষ্ট অংশ। কয়েকটি এলাকায় তীব্র দুর্গন্ধও ছড়াতে দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে।

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ঈদের দিন বৃহস্পতিবার দুপুর থেকেই আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম ঘোষণা দিয়েছিলেন, কাজ শুরুর ৮ ঘণ্টার মধ্যেই রাজধানীর দক্ষিণ অংশের সব বর্জ্য অপসারণ করা হবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছিলেন, সরকার নির্ধারিত ১২ ঘণ্টার আগেই ডিএনসিসির আওতাধীন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হবে।

তবে বাস্তব চিত্রে দেখা গেছে, নির্ধারিত সময় অতিক্রমের পরও রাজধানীর বিভিন্ন সড়ক, গলি ও আবাসিক এলাকায় কোরবানির বর্জ্য পড়ে রয়েছে। ফলে সিটি করপোরেশনের ঘোষণা ও বাস্তবতার মধ্যে স্পষ্ট ব্যবধান চোখে পড়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই চেহারা লুকালেন তৃপ্তি

বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ব্লকবাস্টার সিনেমা অ্যানিম্যালে রণবীরের সঙ্গে

স্কুলছাত্রীকে ৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন

কুড়িগ্রামের রাজারহাটে বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করায় নবম