বুমরাহকে সেরা পেসার হিসেবে দাবী স্মিথের

সেপ্টেম্বর 24, 2024

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেটে বর্তমানে ভারতের জসপ্রিত বুমরাহকে সেরা পেসার মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি জানান নতুন-পুরাতন বা অল্প পুরাতন বলেও দারুন দক্ষতা আছে বুমরাহর।
পিঠের ইনজুরির কারণে দীর্ঘ ১১ মাস মাঠের বাইরে ছিলেন বুমরাহ। গত বছর আগস্টে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হয়ে দলে ফিরেন তিনি। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরে আরও ভয়ংকর রূপ নিয়েছেন বুমরাহ। গতির সাথে লাইন-লেংথ বজায় রাখার পাশাপাশি সুইংয়ে নিজের সেরাটা দেখাচ্ছেন এই ডান-হাতি পেসার।
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ^কাপ এবং এ বছর টি-টোয়েন্টি বিশ^কাপে সেই প্রমাণ দিয়েছেন বুমরাহ। ভারতের টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ে বড় ভূমিকাও রাখেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বুমরাহ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ রানে ২ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। ঐ আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বুমরাহ।
শুধুমাত্র বিশ^কাপের মঞ্চেই নয় বেশ কিছু দ্বিপাক্ষীক সিরিজেও বুমরাহর পারফরমেন্স চোখে পড়ার মত ছিলো। ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ঐ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৪শ উইকেট পূর্ণ করেন তিনি। তাই বুমরাহকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার স্মিথ।
স্টার স্পোর্টসকে স্মিথ বলেন, ‘সে দারুণ বোলার। সেটা নতুন-একটু পুরাতন বা পুরোপুরি পুরাতন বলে তার মুখোমুখি হই না কেন, সবকিছুতেই দারুণ দক্ষতা আছে তার। সে একজন দুর্দান্ত বোলার। নিঃসন্দেহে তিন সংস্করণ মিলিয়ে সেরা পেসার।’
আগামী নভেম্বরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ঐ সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারন এই চক্রের ফাইনালে দৌড়ে এগিয়ে যাবার মিশনে নামবে ভারত-অস্ট্রেলিয়া। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে আছে এই দু’দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন বুমরাহ। সবগুলোই অস্ট্রেলিয়ার মাটিতে। ১৪ ইনিংসে ৩২ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে মাত্র একবার অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার স্মিথকে আউট করেছেন বুমরাহ। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্মিথকে খালি হাতে বিদায় করেছিলেন বুমরাহ। এখন পর্যন্ত বুমরাহর বিপক্ষে ১১৪ বল খেলে ৫২ রান নিয়েছেন স্মিথ।
ভারতের বিপক্ষে পরের টেস্ট সিরিজেও বুমরাহর মুখোমুখি হওয়া চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন স্মিথ। তিনি বলেন, ‘বুমরাহর মুখোমুখি হওয়া সবসময়ই চ্যালেঞ্জিং। আগামী সিরিজেও বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ভারতের বোলিং আক্রমনের সবচেয়ে বড় অস্ত্র বুমরাহ। টেস্ট সিরিজে তাকে সামলানোর জন্য আমাদের আলাদাভাবে পরিকল্পনা করতে হবে।’
২২ নভেম্বর থেকে পার্থে টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গোপালগঞ্জে পূজায় বরাদ্দ ৬৪৭ টন চাল বিতরণ শুরু

গোপালগঞ্জে শারদীয় দুর্গোৎসবে বরাদ্দকৃত ৬৪৭ মেট্রিক টন চাল বিতরণ শুরু

তথ্য অধিকার আইনে ৮টি অভিযোগের নিষ্পত্তি

তথ্য কমিশন বাংলাদেশ আজ সোমবার তথ্য অধিকার আইনের আওতায় ১০টি