‘বোমার আতঙ্কে’ পিছিয়ে গেল আইপিএলের সভা!

সেপ্টেম্বর 28, 2024
by

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের বেশ কয়েকটি নিয়মের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (শনিবার) সভায় বসছে গভর্নিং কাউন্সিল। তবে হুট করেই এই সভার সময় ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনে’র দাবি– সভাস্থলে ছড়িয়েছে বোমার আতঙ্ক, তাই পিছিয়ে দেওয়া হয়েছে সভা। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ও বোমা হামলার হুমকির কথা জানিয়েছে।

এক প্রতিবেদনে সংবাদ প্রতিদিন বলছে, আইপিএল রিটেশনের নিয়মাবলি চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসার কথা ছিল গভর্নিং কাউন্সিলের। কিন্তু বেঙ্গালুরুতে সেই বৈঠক শুরুর আগেই ছড়াল বোমার আতঙ্ক। ফলে দীর্ঘ সাতঘণ্টা পিছিয়ে গেছে সেই বৈঠক। যদিও পরে জানা যায়, বোমা রাখা নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেল দ্য তাজ ওয়েস্ট এন্ডে বৈঠক হওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১১টায় বৈঠক হবে বলে নোটিশ দেওয়া হয়। কার্যত হুড়মুড় করে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শুক্রবার রাতে নোটিশ পাঠিয়ে শনিবার বৈঠকে হাজির থাকতে বলা হয় কাউন্সিলের সদস্যদের। তবে বৈঠকের ঠিক আগেই হোটেলে বোমার আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। নিলাম ও রিটেনশন সংক্রান্ত নিয়ম এদিনের বৈঠকে চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের স্থানীয় সময় অনুযায়ী সেই বৈঠক পিছিয়ে নির্ধারিত হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এদিকে, দ্য হিন্দুর আরেক প্রতিবেদনে বলা হয়– একটি ইমেলকে কেন্দ্র করে রেস কোর্স রোডের তাজ ওয়েস্ট-এন্ড হোটেল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ভুয়া হুমকি ছিল বলে জানিয়েছে। পুলিশ উচ্চপদস্থ কর্মকর্তা ও বোম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) অভিযান চালায় ওই এলাকায়। পরবর্তীতে কিছু পাওয়া না গেলেও, আরও অনুসন্ধান চালানোর পাশাপাশি একটি অভিযোগ দায়েরের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার এইচটি শেখর বলেছেন, ‘তাজ ওয়েস্ট-এন্ড হোটেলের একজন কর্মচারী বোমা রাখা হয়েছে মর্মে একটি ইমেল বার্তা পায়। পরের বিডিডিএস এবং পুলিশের একটি দল ওই এলাকায় পরীক্ষা করে এবং তারা নিশ্চিত হয়েছে যে এটি প্রতারণামূলক বার্তা।’

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে। যদিও এর কারণ উল্লেখ করেনি তারা। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) আইপিএলের সভাটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ঢাকায় আসছে যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল

জানুয়ারিতে দুই দিনের সফরে ঢাকায় আসবে যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠন

ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং

সিডনি, ১১ আগস্ট ২০২৪ : বছর জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার