জবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

অক্টোবর 2, 2024
by

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইমার্জিং থ্রেট ল্যান্ডস্কেপ’ শীর্ষক সাইবার নিরাপত্তা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইইই জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইইই কম্পিউটার সোসাইটি, জবি চ্যাপ্টার।

সেমিনারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিউ এ প্রো. লিমিটেড, ওএসপিএ’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রযুক্তির উপর নির্ভরশীল। একই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের সাইবার হামলারও শিকার হচ্ছি। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে। এছাড়াও সেমিনারে কীভাবে সাইবার নিরাপত্তা বৃদ্ধি করা যায় ও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব সে বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

সেমিনারের টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল বিশ্ববিদ্যালয়ের আইটিআরআরসি রিসার্চ ল্যাব। সেমিনারে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আবু লায়েক ও সহযোগী অধ্যাপক ড. সজীব সাহা। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই প্রতিবাদ্যকে সামনেরেখে

চিটাগংকে হারিয়ে বরিশালের টানা দ্বিতীয় শিরোপা

আসর শুরুর আগেই এবারের বিপিএলের সবথেকে ফেভারিট বলে ভাবা হচ্ছিল