সামান্থাকে নিয়ে বির্তক, যা জানালেন নাগার্জুন

অক্টোবর 3, 2024
by

সম্প্রতি নতুন জীবন শুরু করেছেন নাগা চৈতন্য। কিন্তু এরমধ্যেই বিতর্কে জড়াল তার নাম। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার বিচ্ছেদের নেপথ্যে রাজনৈতিক কারণ ছিলে বলে সম্প্রতি এমনই মন্তব্য করেছেন তেলেঙ্গনার মন্ত্রী কোন্ডা সুরেখা। তার দাবি, তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের জন্যই বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। এই মন্তব্যে ফুঁসে উঠেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন।

কোন্ডা সুরেখার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে নাগার্জুন ও তার পরিবার। মন্ত্রী কেটি রামা রাও-ও একটি আইনি নোটিশ জারি করেছেন। তার দাবি, অবিলম্বে এই মন্তব্য ফিরিয়ে নিতে হবে কোন্ডা সুরেখাকে। আক্কিকেনি পরিবারও আইনি নোটিশ প্রস্তুত করছে কোন্ডা সুরেখার বিরুদ্ধে। তেলুগু ফিল্ম চেম্বারের পক্ষ থেকেও একটি আইনি নোটিশ জারি করা হয়েছে।

এই প্রসঙ্গে নাগার্জুন ভারতীয় গণমাধ্যমেক বলেন, ‘আমি এখন ভাইজ্যাগে রয়েছি। তবে দ্রুত হায়দরাবাদে ফিরছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।’ আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই আইনি পদক্ষেপ করব। আমরা কোনও ভাবেই এটা ছেড়ে দেব না। আমি আইনজীবীদের সঙ্গে নিয়ে শহরে ফিরছি।’

কেটি আর-এর (কেটি রামা রাও) ইন্ধনেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। নাগার্জুনই নাকি সামান্থাকে কেটি আর-এর কাছে যেতে বাধ্য করতে চাইছিলেন রাজনৈতিক স্বার্থে। কিন্তু শেষ পর্যন্ত সামান্থা নাকি রাজি হননি। এই জন্যই সামান্থা বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হন বলে মন্তব্য করেছেন কোন্ডা সুরেখা। 

মূল সমস্যার সূত্রপাত এন কনভেনশন সেন্টার থেকে। এটির মালিকানা ছিল নাগার্জুনের কাছে। হায়দরাবাদ বিপর্যয় মোকাবিলা দফতর থেকে এই বহুতলের একাংশ ভেঙে ফেলা হয় আগস্টে। কেটি আর নাকি বলেছিলেন, এই কনভেনশন সেন্টার ভাঙা হবে না একটাই শর্তে। সামান্থাকে তার কাছে পাঠাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সায় দেননি সামান্থা। কোন্ডা সুরেখার এই দাবিতেই চটেছে আক্কিকেনি পরিবার।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বৃষ্টি থাকতে পারে আরও ৭ দিন

গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

শ্যালকের হাতে প্রাণ গেল দুলাভাইয়ের

জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে প্রাণ গেল