আগামী বছর ‘তুফান-২’ আসবে কী না, জানালেন শাকিব

অক্টোবর 3, 2024
by

গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের ছবি ‘তুফান’। প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে কাজ করেই ব্লকবাস্টার ছবি উপহার দেন নির্মাতা রায়হান রাফী। বুধবার সামাজিক মাধ্যমে রাফি জানান, ‘আগামী কোরবানির ঈদ-এ তুফান এর সাথে দেখা হচ্ছে’। রাফীর রহস্যময় এই পোস্টে অনুরাগীরা ধরে নেন, ‘তুফান’ সিনেমার দ্বিতীয় কিস্তি আগামী কোরবানির ঈদ-এই আসতে চলেছে।

কিন্তু ছবিটির পর্দার মুখ শাকিব খান বললেন অন্য কথা! ‘তুফান-২’ কবে আসবে, এ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে মুখ খুলেছেন ঢাকাই মেগাস্টার। জানালেন দুঃসংবাদ। সহসাই নাকি আসছে না তুফানের দ্বিতীয় কিস্তি! আগামী বছরও ছবিটি আসার কোনো সম্ভাবনা নেই।

তুফান-২ হতে আরও দেরি। প্রয়োজন লম্বা প্রস্ততি। কয়েকটি দেশে গিয়ে নাকি শ্যুটিং করতে হবে এই ছবির; এমনটিই জানিয়ে শাকিব বললেন, ‘প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।’

বিষয়টি নিয়ে রায়হান রাফী গণমাধ্যমে বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।’

এদিকে বছরের শেষে শুরু হতে যাচ্ছে ‘লায়ন’ ছবির কাজ। ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে আসছে রোজার ঈদে। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রায়হান রাফী বলেন, ‘যদি বলি লায়ন চরিত্রটি সৃষ্টি করছি তুফানের জন্য, তাহলে ভুল বলা হবে না। এবার ‘লায়ন’ সৃষ্টির চেষ্টা করছি। এরপর আবার তুফান, এরপর আবার লায়ন। এভাবে এগোতে থাকব। আমার লক্ষ্য তুফান ও লায়ন- এই দুটো চরিত্রকে একটা সময়ে গিয়ে একই সিনেমায় মুখোমুখি বা পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া। এর জন্য দুটো চরিত্রকেই গ্লোবাল ও ফ্র্যাঞ্চাইজি ফরমেটে দাঁড় করাতে হবে। সে জন্যই বলছি, ‘তুফান ২’ ‘লায়ন’ মুক্তির আগে নয়, পরে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। নিয়মিত

সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ৩

রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুইটি