ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ২১ রানে হারলো বাংলাদেশ

অক্টোবর 6, 2024
by

ব্যাটিং ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ দল।

‘বি’ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে ম্যাচ হারে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছিলো নিগার সুলতানার দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৪৮ রানের উদ্বোদনী জুটি গড়ে ইংল্যান্ড। অবশ্য পঞ্চম ওভারে দলীয় ৩২ রানে ভাঙ্গতে পারতো ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। বাংলাদেশের পেসার মারুফা আকতারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইংলিশ ওপেনার মাইয়া বাউচারের ক্যাচ ফেলেন রাবেয়া খান। তবে সপ্তম ওভারের চতুর্থ বলে সেই রাবেয়ার বলে নাহিদা আকতারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ৩টি চারে ২৩ রান করা বাউচার।

পরের ওভারের শেষ বলে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নেন লেগ-স্পিনার ফাহিমা খাতুন। তিন নম্বরে ন্যাট চিভার ব্রান্টকে ২ রানে লেগ বিফোর আউট করেন ফাহিমা।

৫ রানে ২ উইকেট পতনের পর ২০ রানের জুটি গড়ে উইকেট পতন ঠেকান ওপেনার ড্যানিয়েল ওয়েট-হজ ও অধিনায়ক হেদার নাইট। ১২তম ওভারে নাইটকে ৬ রানে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রিতু মনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ৭৩ থেকে ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে ইংলিশরা।
৫টি চারে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করা হজকে শিকার করে ইংল্যান্ডে রানের গতি থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার নাহিদ আকতার।

মিডল অর্ডারে ইংল্যান্ডের আরও ৩ উইকেট শিকার ভাগাভাগি করেছেন ফাহিমা, নাহিদা ও রিতু। অ্যালিস ক্যাপসিকে ৯ রানে ফাহিমা, ড্যানিয়েল গিবসনকে ৭ রানে নাহিদা ও চার্লি ডিনকে ৪ রানে শিকার করেন রিতু। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানের মামুলি সংগ্রহ পায় ইংল্যান্ড। অ্যামি জোন্স ১২ ও সোফি একলেস্টোন ৮ রানে অপরাজিত থাকেন।

নাহিদা ৩২ রানে, ফাহিমা ১৮ রানে ও রিতু ২৪ রানে ২টি করে এবং রাবেয়া ১৫ রানে ১ উইকেট নেন।
টানা দ্বিতীয় জয়ের জন্য ১১৯ রানের টার্গেটে খেলতে নেমে ৩ ওভারে ১৬ রানে তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাথী রানী ও দিলারা আকতার। কিন্তু এরপর ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন সাথী ও দিলারা। দিলারা ৬ ও সাথী ৭ রান করেন। ১৭ রানের মধ্যে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪৪ বলে ৩৫ রান যোগ করেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা। ১৫ রান করে সাজঘরে ফিরেন নিগার।

অধিনায়ক ফেরার পর পরের দিকের ব্যাটাররা ব্যর্থ হলে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। এক প্রান্ত আগলে ১টি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন সোবহানা। স্মিথ ও ডিন ২টি করে উইকেট নেন।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ফুটবলে সিলেকশন কমিটির দাবি!

ফুটবলে কোচই সর্বেসর্বা। প্রতিপক্ষ, ফর্মেশন ও পছন্দ অনুযায়ী কোচই খেলোয়াড়

এইচএসসি ও সমমানের ফল ১৫ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর