অন্য ছবির সঙ্গে গল্প মিললেই কোটি টাকা দেবেন অনন্য মামুন

অক্টোবর 9, 2024
by

আর মাত্র মাসখানেকের অপেক্ষা, মুক্তি পেতে চলেছে অনন্য মামুন পরিচালিত শাকিব খানের নতুন ছবি ‘দরদ’। বিষয়টি মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজে। আর খবরটি প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে ছবিটি।

ইতোমধ্যে ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন পরিচালক। আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এদিকে ছবির ট্রেলার ঝড় তুলেছে নেটমাধ্যমে; মন্তব্য ঘরে আলোচনা, প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।  

অনুরাগীদের এমন সাড়ায় অভিভূত অনন্য মামুন। এক ফেসবুক পোস্টে এই পরিচালক লেখেন,‘ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমার ভালো লাগলো এই প্রথম কোন সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।’

দর্শকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে অনন্য মামুন এও লেখেন, ‘তবে এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’

এর আগে সোমবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয় ‘দরদ’। এরপর মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে ‘দরদ’র মুক্তির তারিখ জানিয়ে নির্মাতা লেখেন, ‘অপেক্ষার শেষ! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বন্ধুকে দিয়ে জামা কেটে ভাইরাল, জানেন না স্বামী— কে এই প্রিয়াঙ্কা

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক ভিডিও। যেখানে দেখা গেছে,

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোন শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন,