বলিউডে কপাল পুড়েছিল রতন টাটার

অক্টোবর 10, 2024
by

ভারতের টাটা গ্রুপের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি রতন টাটার প্রয়াণে গভীর শূন্যতা তৈরি হয়েছে দেশটিতে। শোবিজ অঙ্গনসহ সেখানকার সর্বমহলে বইছে শোকের ঢেউ। বলিউডের বিভিন্ন তারকারা টাটার মৃত্যুতে শোক প্রকাশও করেছেন।

তবে বলিউডের সঙ্গে অনেক আগে থেকেই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রতন টাটা। একটা সময় মনস্থির করলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে অর্থ বিনিয়োগ করবেন তিনি। যা ভাবলেন, তাই-ই করলেন। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছবি ‘অ্যায়তবার’ এ প্রযোজক হিসেবে বলিউডে পা রাখলেন রতন টাটা। কিন্তু তার কপাল এমনভাবেই পোড়ে যে, পরবর্তীতে বলিউড থেকে মুখ সরিয়ে নিতে বাধ্য হন তিনি।

২০০৪ সালে মুক্তি পায় ‘অ্যায়তবার’। ছবিটি ছিল ব়্যোমান্টিক-মনস্তাত্ত্বিক থ্রিলার। যেখানে অমিতাভ ছাড়াও ছিলেন বিপাশা বসু, জন আব্রাহাম। বিক্রম ভাট পরিচালিত এই ছবিটি ১৯৯৬ সালের হলিউড ছবি ‘ফিয়ার’ থেকে অনুপ্রাণিত। অমিতাভকে ছবিতে একজন বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সেখানে তার মেয়েকে সাইকোপ্যাথ প্রেমিকের হাত থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে থাকেন।

অমিতাভ থেকে শুরু করে বিপাশা, জন-এর মতো তারকাদের নিয়ে ‘অ্যায়তবার’ প্রশংসিত হলেও ছবিটি ব্যবসায়িকভাবে তেমন সফল হয়নি। ছবিটির বাজেট ছিল প্রায় সাড়ে নয় কোটি রুপি। কিন্তু ছবিটির খরচও ওঠেনি বক্স অফিসে। ‘অ্যায়তবার’ থেকে আয় ওঠে প্রায় ৬ কোটি রুপি। এতে রতন টাটার ক্ষতি হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

গত বুধবার রাতে জীবনাবসান হয় রতন টাটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দক্ষিণ এশিয়ার এই দেশটির বহু মানুষের কাছেই এক অনুপ্রেরণা হয়ে থাকবেন রতন টাটা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের

ভালো ব্যবহার করে মানুষের মন জয় করতে হবে : হাফিজ উদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন