শিরিন-সাজিলের জন্য খুশি পরীমণি, দিলেন ‘দোয়া’

অক্টোবর 11, 2024
by

ছয় বছরের প্রেমের পর বিয়ে করলেন ঢাকাই চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি পার্টি সেন্টার থেকে ‘আলহামদুলিল্লাহ কবুল’ বলে বিয়ের খবর নিশ্চিত করেন নায়িকা। সঙ্গে সঙ্গেই নতুন এ দম্পতিকে অভিনন্দন জানান নায়িকার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণিও।

এর আগে নায়িকা শিরিন শিলা জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই বিয়ের পিড়িতে বসছেন তিনি। এরপর এদিন রাতেই সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়- বিয়ের সাজে, হাতে কাবিননামার বই। সেখানে স্বাক্ষর দিচ্ছেন নায়িকা শিরিন। পাশেই বসে আছেন তার সদ্য পরিণত হওয়া স্বামী- আবিদুল মোহাইমিন সাজিল। ছবির ক্যাপশনে শিরিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে জুড়ে দেন শিরিন শিলার আইডি। নতুন এই দম্পতিকে অভিনন্দন জানিয়ে পরী লেখেন, ‘তোমাদের জন্য খুশি, দোয়া।’

এর আগে শিরিন এও জানান, পরিবারের সম্মতিতেই ৬ বছরের প্রেমিককেই বিয়ে করছেন নায়িকা। আপাতত স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হচ্ছে, পরে ধুমধাম করে আয়োজন করা হবে বলে জানান শিরিন।

২০১৮ সালের অক্টোবরের ১০ তারিখে প্রেমিক সাজিলের সঙ্গে শুভদৃষ্টি হয় নায়িকা শিরিন শিলার। অবশেষে তার ৬ বছর পর পূর্ণতা পেল তাদের প্রেম। 

সাজিল পেশায় ফার্মাসিস্ট, বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

এদিকে নায়িকা শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি তিনি। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আরও তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কলকাতায় হুমকির মুখে ঋত্বিক ঘটকের সিনেমা, শো বাতিল

রাজনীতি এবং শিল্পের সম্পর্ক দিনদিন জটিল হয়ে উঠছে পশ্চিমবঙ্গের কলকাতায়।