বাইডেনকে ইস্তফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায়

নভেম্বর 11, 2024
by

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হারিসকে হারিয়ে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। তবে তার আগে স্বল্প মেয়াদের জন্য হলেও কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাইছেন অনেক আমেরিকান। আর এই প্রস্তাব তুলেছেন বাইডেন-কমলা প্রশাসনের সাবেক কর্মী জামাল সিমন্স। খবর নিউইয়র্ক পোস্টের।

আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’-এ রবিবার এক বিতর্কসভায় প্রথম এই প্রস্তাব দেন জামাল। পরে নিজের সমাজমাধ্যম হ্যান্ডলেও বাইডেনের ইস্তফার দাবি তোলেন তিনি। এতে সমর্থন জানাচ্ছেন অনেক আমেরিকান।

জামাল দাবি করেন, এখন জো বাইডেনের উচিত আমেরিকার প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়া। যাতে ট্রাম্পের শপথগ্রহণের আগে পর্যন্ত ওই পদে হ্যারিস থাকতে পারেন। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যথেষ্ট ভালো কাজ করেছেন। তবে এবার তিনি কমলাকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট তথা প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

বাইডেন প্রশাসনের সাবেক এই কর্মীর মতে, বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দুর্দান্ত। তবে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটি কাজ এখনো করেননি। সেটি হলো পরিবর্তনশীল হওয়া। আগামী ৩০ দিনের মধ্যে তিনি প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে কমলাকে সেই পদে বসাতে পারেন। যদিও এ বিষয়টি পুরোপুরি বাইডেনের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করছেন জামাল।

জামালের এই প্রস্তাবের কথা সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তাতে প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তাদের মধ্যে অনেকেই সহমত প্রকাশ করেছেন জামালের সঙ্গে। কেউ কেউ আবার ভিন্ন মতও জানিয়েছেন।

প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন কমলা। তবে প্রশাসনিক ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কমলার। বাইডেনের আমলে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন সময়ে তা প্রমাণ করেছেন তিনি। এমনকি এবারের নির্বাচন থেকেও বাইডেন সরে দাঁড়ানোর পর দলীয় প্রার্থী হিসেবে কমলার নাম প্রস্তাব করেছিলেন বাইডেন নিজেই।

আমেরিকা এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট পায়নি। কমলা এবার জিতলে, তিনিই হতে পারতেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। তবে তা হয়নি। বাইডেন ইস্তফা দিয়ে কমলাকে স্বল্প সময়ের জন্য হলেও প্রেসিডেন্ট পদে বসানো গেলে, তা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেক আমেরিকান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৩৭

ইউক্রেনের কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছে।