মাইলফলক ম্যাচে অধিনায়ক মিরাজের একাধিক রেকর্ড

নভেম্বর 11, 2024
by

আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের ১৭তম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হলো মেহেদী হাসান মিরাজের। যদিও তিনি এই গুরুভার পেয়েছেন চোটে পড়া নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে। নেতৃত্ব দিতে নেমে ব্যাটিংয়ে একাধিক রেকর্ড গড়েছেন মিরাজ। একইসঙ্গে ম্যাচটি তার শততম মাইলফলক ওয়ানডে। ব্যাট হাতে এই অলরাউন্ডার খেলেছেন ৬৬ রানের ইনিংস। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভারে ২৪৪ রান সংগ্রহ করেছে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৯৮ রানের দারুণ এক ইনিংস। তিনিই মূলত সফরকারী টাইগারদের বড় পুঁজি গড়তে নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে মিলে ১৪৫ রানে জুটি গড়েন মিরাজ।

বাংলাদেশের পঞ্চম অধিনায়ক হিসেবে নিজের ওয়ানডে অভিষেকে ফিফটি করেছেন মিরাজ। রানের হিসাবে যা তৃতীয়। এ তালিকায় সবার ওপরে শান্ত’র নাম। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে তিনি ৭৬ রান করেন। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল করেন ৬৬ রান। এরপরই অবস্থান মিরাজের আজকের ইনিংসের। এ ছাড়া হাবিবুল বাশার সুমন (৬১) ও সাকিব আল হাসান (৫৪) অভিষেক ওয়ানডেতে ফিফটি করেছিলেন।

মিরাজ শততম ওয়ানডে ম্যাচের মাইলফলক গড়েছেন বাংলাদেশের পক্ষে আজ টস দিতে নেমেই। এরপর স্মরণীয় ম্যাচটি রাঙালেন ব্যক্তিগত হাফসেঞ্চুরিতে। এর আগে বাংলাদেশের এমন মাইলফলক ওয়ানডেতে ফিফটির রেকর্ড আছে আরও দুজনের। তারা হচ্ছেন মুশফিকুর রহিম (৬৯) ও হাবিবুল বাশার (৫৭)। মুশফিক ২০১১ এবং বাশার ২০০৭ সালে মাইলফলক এই ম্যাচ খেলেছেন।

এদিকে, বিব্রতকর একটি রেকর্ডও গড়েছেন মিরাজ। ৭২ রানে ৪ উইকেট হারিয়ে যখন টাইগার শিবির বিপদে, সেই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং করেন তিনি। ফলে তার ফিফটি সম্পন্ন হয়েছে ১০৬ বলে। যা বাংলাদেশি কোনো ব্যাটারের ওয়ানডেতে সবচেয়ে ধীরগতির। একইসঙ্গে ওয়ানডেতে এটি ডানহাতি এই ব্যাটারের চতুর্থ ফিফটি। একশ বলের বেশি খেলে এতদিন হাফসেঞ্চুরির (২১০১ সালে ১০৫ বলে) রেকর্ডটি ছিল জুনায়েদ সিদ্দিকীর দখলে। বিব্রতকর রেকর্ডের শীর্ষস্থান থেকে তাকে মুক্তি দিলেন মিরাজ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে আলোচনা, বিতর্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম নিজেকে বাংলাদেশ ইসলামী

সিংগাইরে বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদা