অস্ট্রেলিয়াকে হারানো ‘বাংলাদেশের ইতিহাসের সেরা জয়’ বললেন তামিম

আগস্ট 18, 2026
by

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের দেশেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। দেশের ক্রিকেট ইতিহাসে বড় করে লেখা থাকবে এই জয়ের কথা। বিসিবি সভাপতি তামিম ইকবালও ভাসছেন আনন্দের জোয়ারে।

সব কৃতিত্ব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন বিসিবি প্রধান। ক্রিকইনফোকে তামিম বলেছেন, ‘এটা দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে তা দুর্দান্ত। এটা কেবল একটি জয় নয়, এটা বিশ্বের প্রতি একটা বার্তা। টেস্টে ক্রিকেটে আমরা যেমন খেলছি, পাকিস্তান সিরিজেও আমরা যেমন পারফর্ম করেছি। বাংলাদেশে গ্রিনিশ উইকেটে যা সাধারণত দেখি না আমরা।’

‘ফাস্ট বোলিং ইউনিটকে (দারুণ) অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের জন্য আমরা ম্যাচে (জেতার) সুযোগ সৃষ্টি করতে পারছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররা দারুণ করছে। আমি অনেক খুশি এবং অনেক গর্বিত। এই জয়ের কৃতিত্ব প্লেয়ার, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করে এবং এই অর্জন পেয়েছে। বোর্ডে আমরা কেবল তাদের সুযোগ-সুবিধা দেই, এটাই আমাদের কাজ। আমাদের কোনো কৃতিত্ব নেই এখানে, বরং আমাদের উচিত তাদেরকে কৃতিত্ব দেওয়া। হয়ত বাংলাদেশের ইতিহাসের সেরা জয়।’

সিরিজের আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে নিজের আলাপের ঘটনাও শেয়ার করেছেন তামিম, ‘আমার মনে আছে অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম, অধিনায়ক বলেছিল যে, সে যখন তার দলের সঙ্গে আলাপ করেছিল এবং তারা বিশ্বাস করত যে তারা জিততে পারে। আমার এখনও মনে আছে, সে আমাকে বলেছিল যে, দল বিশ্বাস করে আমরা জিততে পারি। আমি বলেছি, অবশ্যই, কেন নয়? অবশ্যই অনেক কঠিন কাজ হবে। অনেক বড় দলের জন্যই কঠিন। দল যদি বিশ্বাস করে, এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না আপনি। বিশ্বাসটাই বাস্তবায়ন হয়েছে, এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার নেই।’

দারুণ এই জয়ের পর বড় প্রশ্ন, এই জয়ের ধারা কি বজায় রাখতে পারবে বাংলাদেশ দল? তামিম ইকবাল বললেন, ‘আমার আসলে কোনো প্রেডিকশন করা উচিত না, কৃতিত্বও নেওয়া উচিত না। প্লেয়াররা, টিম ম্যানেজমেন্ট সেখানে আছে। তারাই ব্যাট-বল করবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

লিটনের সেঞ্চুরিতে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে এক ভয়াবহ ব্যাটিংধসের পর লিটন

বর্ষসেরার খেতাব পেল গাজার ‘বিষণ্ন’ বালকের ছবি

ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার ঘোষণা করা হয়েছে।