পরিচালকের দেওয়া নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে সুমি (ভিডিও)

নভেম্বর 15, 2024
by

চকোলেট মুখে দিয়ে খেতে খেতে কেমন একটা বাজে অনুভূতি হচ্ছিল অভিনেত্রী শাহনাজ সুমির। মিনিট সাতেকের মধ্যেই মাথা ভার হওয়া শুরু হলো তার। তখনো জ্ঞান আছে, তাই দেরি না করে নিজেকে রক্ষায় ঝাঁপিয়ে পড়লেন এই অভিনেত্রী। কিন্তু হায়! পরিচালক তার পিছু ছাড়ল না। অপেক্ষায় রইল কখন পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েন সুমি। এটা কোনো নাটক-সিনেমার গল্প নয়। সত্যি-সত্যিই মতলববাজ পরিচালকের ফাঁদে পড়েছিলেন শাহনাজ সুমি।

সম্প্রতি দেশের জনপ্রিয় এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী শাহনাজ সুমি। ওই নির্মাতার অফিসে যাওয়ার পর হেনস্তার শিকার হয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, চকোলেটের সঙ্গে নেশাদ্রব্য খাওয়ানো হয়েছিলে তাকে।

নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সুমি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিন মাস আগে এক পরিচালকের অফিসে গিয়েছিলেন তিনি। ওই নির্মাতা তাকে চকলেটের প্যাকেট ভেঙে অর্ধেকটা খেতে দেন। খাওয়ার ৭ থেকে ৮ মিনিটের মাথায় অভিনেত্রীর মাথা ভার হতে শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে বিপদ এড়াতে সেখান থেকে বেরিয়ে পড়েন সুমি।

অভিনেত্রী আরও জানান, অফিস থেকে বের হওয়ার পরও তার পিছু নিয়েছিলেন ওই নির্মাতা। সুমি বলেন, পরিচালকের অফিস থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। তখন নির্মাতা আমার পেছনে এসে জিজ্ঞাসা করল, এখনো যাওনি? এসো, ভেতরে এসে বসো। তখন আমি বললাম—না, আমাকে এখন যেতেই হবে।

সুমি আরও বলেন, লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নির্মাতা তখন আমার পেছনে পেছনে নামতে লাগল। আমাকে আবারও জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল, আমিও যাব সেখানে। সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম। ঘটনা বর্ণনা করলেও পরিচালকের নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী।

রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’তে অংশগ্রহণ করে শোবিজে যাত্রা করেন সুমি। একই সময়ে ‘সোনার পাখি রুপার পাখি’নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন শাহনাজ সুমি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ক্রিমিয়ায় ইউক্রেনের ৩৩টি ড্রোন এবং ১০টি নৌ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়া ক্রিমিয়ার উপর গতরাতে ৩৩টি ইউক্রেনীয় এরিয়াল ড্রোন ভূপাতিত করেছে।মস্কোর

বাফুফে নির্বাচন করবেন না কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের অধিনায়ক কাজী সালাহউদ্দিন বাফুফে সভাপতি পদে আর