পুরোনো ভিডিও নিয়ে আলোচনা, মুখ খুললেন মিম

নভেম্বর 15, 2024
by

পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি পুরোনো ভিডিও নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। সে ভিডিওতে মিমকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়। আর তা নিয়ে নেটিজেনদের একাংশ গুজব ছড়ান, পার্লার উদ্বোধন করতে যেয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন নায়িকা!

সামাজিক মাধ্যমে এমন শোরগোলের পর মুখ খুলেছেন মিম। জানালেন, এটি মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মিম জানান, ভিডিওটি বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ভুল বার্তা ছড়ানোর মাঝে চেষ্টা করা হচ্ছে যে তিনি মবের শিকার। মিমের কথায়, ভিডিওটি নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। আমি মবের শিকার, আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।

মিম বলেন, আমি সব জায়গাতেই ভক্তদের ভালোবাসা পেয়েছি। তবে দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়েছিলাম, সেই ভিডিও এটি।’

তখন আতঙ্কিত কেন হয়েছিলেন, জবাবে মিম বলেন, ‘জুয়েলারি শোরুম উদ্বোধনের সময় হঠাৎ জোরে শব্দ হয়, সঙ্গে ধোঁয়া। মনে করেছিলাম, আগুন ধরে গেছে। মূলত একটি ক্যামেরা কোনো কারণে বিস্ফোরিত হয়। সেখান থেকেই আগুন লাগার গুজব, অনেকেই ভয় পান।’

সেই ঘটনার ভিডিও বর্তমানে মবের শিকার বলে চালিয়ে দেওয়ায় বিরক্ত অভিনেত্রী। বললেন, ‘এ ঘটনা যেভাবে বিভিন্ন সময় জোড়াতালি দিয়ে সামনে আসছে, সেটা বিব্রত করছে।’

এর আগে ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই শো-রুমটি উদ্বোধন করতে যাননি তিনি। কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ৬৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ এই

বরিশালের সড়কে প্রাণ গেল ইতালী প্রবাসীর

বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের বাদশা খালাসি (২৮) নামে এক