আমিরাতে বাংলাদেশি প্রবাসীর বাজিমাত, লটারিতে জিতলেন এক লাখ দিরহাম

ফেব্রুয়ারি 12, 2025
by

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট আবুধাবি র‌্যাফেল ড্র লটারিতে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস। তপন দাস ছাড়াও আরও ভারতীয় তিন প্রবাসী আবু ধাবি বিগ টিকেট সিরিজের ২৭১তম ড্রয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ ও ভারতের ভাগ্যবান চার বিজয়ী যৌথভাবে ৩ লাখ ৭০ হাজার আমিরাতি দিরহাম জিতেছেন।

বুধবার আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবির বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ৩ লাখ ৭০ হাজার দিরহামের পুরস্কার জিতেছেন বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসী। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি এক কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকার বেশি। মঙ্গলবার র‌্যাফেল ড্রর পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস পুরস্কারের অর্থ হিসেবে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন। যা বাংলাদেশি ৩৩ লাখ টাকার বেশি। গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন ৩০ বছর বয়সী তপন দাস। দেশটিতে নরসুন্দরের কাজ করেন তিনি। এখন লটারিতে পাওয়া অর্থে নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তিনি।

তপন দাস বলেন, আমি পরিবারকে সহায়তা করার জন্য তাৎক্ষণিকভাবে টাকা পাঠিয়েছি। আমি শিগগিরই নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি। দীর্ঘদিনের স্বপ্নের এই র‌্যাফেল ড্র জয় আমার দরজা খুলে দিয়েছে। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘এখনই হাথুরুকে সরানো ঠিক হবে না’

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়—স্বপ্নের চেয়েও বড় অর্জন।

বিক্ষোভ নিষিদ্ধ গোয়ালিয়রে, ক্রিকেটারদের হোটেল ত্যাগে মানা

শেষ দুই ম্যাচের টেস্ট সিরিজ। এবার অপেক্ষা টি-টোয়েন্টির ধুমধারাক্কা লড়াইয়ের।