পুতিনকে কী উপহার দিলেন মিয়ানমারের জান্তা প্রধান?

মার্চ 5, 2025
by

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। মঙ্গলবার পুতিনের এক ধন্যবাদ বার্তা থেকে বিষয়টি জানা যায়। খবর রয়টার্সের।

পুতিন মিয়ানমারকে মিত্র হিসেবে উল্লেখ করেন এবং জান্তা প্রধানের সঙ্গে রাশিয়ার আলোচনায় সম্পর্ক সম্প্রসারণে ঐক্যমত্যের প্রশংসা করেন। একই বার্তায় মস্কোকে ছয়টি হাতি উপহার দেওয়ার জন্য জান্তা প্রধানকে ধন্যবাদ জানান।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাশিয়ার মস্কোতে মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। সে সময় দুই নেতা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে পুতিন বলেন, এই বছর আমরা আমাদের দেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তির উপর ঘোষণাপত্র স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উদযাপন করছি। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক প্রকৃতপক্ষে ক্রমশ বিকশিত হচ্ছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য ৪০% বৃদ্ধি পেয়েছে।

এদিকে সামরিক বিশ্লেষকরা এই উপহারকে ‘হাতি কূটনীতির’ অংশ বলে অভিহিত করেছেন। কারণ, কিছু দিন আগে রাশিয়ার কাছ থেকে মিয়ানমার ছয়টি যুদ্ধবিমান কিনে। মস্কো সেসব সহজ শর্তে মিয়ানমারে সরবরাহের পর পুতিনের জন্য উপহার গেল।

২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রী অং সান সু চির প্রশাসনকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার অস্থিরতার মধ্যে রয়েছে। সেখানে জান্তা সরকারের সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত বেশ কয়েকটি গোষ্ঠী। বর্তমানে রাজনীতির বাইরে গিয়ে সেসব গোষ্ঠী জাতিগত মুক্তির লড়াইয়ের ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মুস্তাফিজের পর তামিমকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত

টাঙ্গাইলের ১০৮ গ্রামের মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে

বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার ৫টি উপজেলায় বাড়ি-ঘর, হাট-বাজার, মসজিদ,