সুন্দরবন ভ্রমণে যৌন নিপীড়নের শিকার জাবির নারী শিক্ষার্থীরা

আগস্ট 17, 2026
by

সুন্দরবন ভ্রমণে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীরা যৌন হয়রানি শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন তাদের এক সহপাঠী। এ সময় এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাতে মামলার পর অভিযান চালিয়ে সুজন মোড়লকে (৩৪) গ্রেফতার করা হয়। পরে অপর আসামি হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজীকেও (৫৭) গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও অর্থনীতি বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তার স্বামীসহ কয়েকজনের সঙ্গে সুন্দরবন ভ্রমণে যান। রোববার বিকালে তারা মোংলা থেকে মাহেন্দ্রযোগে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছান। সন্ধ্যায় খাবার খেয়ে যশোর যাওয়ার জন্য একটি মাইক্রো গাড়ি ভাড়া করেন তারা।

এজাহারে বলা হয়, ওই শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় বিকাশ থেকে টাকা উত্তোলনের জন্য তিনি তার রুমমেটকে সঙ্গে নিয়ে কাটাখালী মোড়ের পুলিশ বক্সের পাশে দিগন্ত পরিবহণের সামনে যান। সেখানে হুমায়ুন কবীর তাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন এবং পোশাক নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে ওই ব্যক্তি হাতে জুতা নিয়ে তাকে ভয় দেখান। এ সময় সুজন মোড়লও তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অন্য সহপাঠীদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চান। তখন আসামিরা তাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে হুমায়ুন কবীর এক ছাত্রীর নাকে সজোরে ঘুসি মেরে জখম ও অপর এক ছাত্রীর স্বামীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে আহত করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী জাবির নারী শিক্ষার্থী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী ও সুজন মোড়লের বিরুদ্ধে রোববার রাত ১০টার দিকে মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফকিরহাট মডেল থানা পুলিশ ২ আসামিকে গ্রেফতার করে।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, মামলার পর রাতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে সোমবার (১৭ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মুখ খুললেন কৌশানী মুখার্জি 

কলকাতার সময়ের আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি। বাংলাদেশের বেশ কিছু সিনেমায়

চলমান উদ্ধার তৎপরতার মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল

প্রায় দু’সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা এখনও