বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠানকে বিশেষ সুতা উৎপাদন-সরবরাহের অনুমতি

সেপ্টেম্বর 1, 2026
by

রপ্তানি খাতকে উৎসাহিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পোশাক শিল্পের লিড টাইম কমানোর লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সবিহীন শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী মেলাঞ্জ ইয়ার্ন (বিশেষ ধরনের সুতা) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের নীতিগত অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এনবিআরের রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক সাধারণ আদেশে সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, অভ্যন্তরীণ মূল্য সংযোজন বৃদ্ধি এবং রপ্তানির বৃহত্তর স্বার্থ বিবেচনায় বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী ডাইং শিল্প প্রতিষ্ঠান কর্তৃক ইউপি গ্রহণপূর্বক ওয়্যারহাউস লাইসেন্সবিহীন শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের নীতিগত সম্মতি দেওয়া হলো।

যেসব শর্তে মিলবে সুবিধা

এনবিআরের জারি করা আদেশ অনুযায়ী, সুবিধাটি পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত পরিপালন করতে হবে।

যার মধ্যে রয়েছে—ওয়্যারহাউস লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন প্রস্তুতকারক কর্তৃক লাইসেন্সধারী ডাইং কারখানার অনুকূলে ইস্যুকৃত ব্যাক-টু-ব্যাক এলসি অবশ্যই সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পের মাস্টার এলসি/সেলস কনট্রাক্টের বিপরীতে ইস্যু হতে হবে।

এলসিতে ‘মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনের জন্য ফাইবার ডাইং’ বিষয়টি পণ্যের পরিমাণসহ সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

ডাইং প্রতিষ্ঠানের ইউপি আবেদনের সময় সংশ্লিষ্ট সব ব্যাক-টু-ব্যাক এলসি এবং প্রো-ফরমা ইনভয়েসের অনুলিপি জমা দিতে হবে।

লাইসেন্সধারী ডাইং প্রতিষ্ঠান থেকে ডাইংকৃত ফাইবার দিয়ে প্রস্তুত করা মেলাঞ্জ ইয়ার্ন অবশ্যই সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পের কাছে সরবরাহ করতে হবে।ওয়্যারহাউস লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন কারখানাগুলোকে বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও বিআইএনসহ সিবিএমএস-এ তালিকাভুক্ত হতে হবে।

কারখানাগুলোকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার এবং ভ্যাট কমপ্লায়েন্ট হতে হবে।

প্রতি কর মেয়াদ শেষে ডাইং করা ফাইবার সংগ্রহের বিস্তারিত তথ্যাদি সংশ্লিষ্ট কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে দাখিল করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শেরপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরোধে নিহত ১

শেরপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি ঢাকায় পৌঁছেছেন

বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা এবং মানসম্পন্ন চাকরি সৃষ্টির লক্ষ্যে ৪