মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

সেপ্টেম্বর 23, 2026
by

চট্টগ্রাম নগরের শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মো. সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি। নিখোঁজের তিন দিন পার হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মিসবাহর বাবা মো. বশির আহমেদ ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের সদস্যরা জানান, মিসবাহ নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও তার সন্ধানে চেষ্টা করেছেন। তবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

জিডিতে উল্লেখ করা হয়, মিসবাহর গায়ের রং ফর্সা। চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল পায়জামা ও পাঞ্জাবি।

মিসবাহর বাবা বশির আহমেদ বলেন, ‘আমার ছেলে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আত্মীয়স্বজনের কাছেও খোঁজ নিয়েছি। কোথাও তার সন্ধান পাইনি। পরে থানায় জিডি করেছি। এখন পর্যন্ত কোনো খবর না পাওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত পর্যন্ত তার নিখোঁজের সুনির্দিষ্ট কোনো কারণ বলা যাচ্ছে না। তার সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আট হাজার মুসলিমকে হত্যায় নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ মারা গেছেন

বসনিয়া ও হার্জেগোভিনার ১৯৯২-৯৫ সালের যুদ্ধে আট হাজার মানুষকে হত্যায়

সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে : নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন,