মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

নভেম্বর 1, 2026
by

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ১৯৯৯ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন মীর সাব্বির।

শিগগির তার পরিচালনায় ‘খুব চেনা গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক প্রচারে আসছে। নাটকটি প্রচারে আসবে ‘এমএসএম ড্রামা’ নামের একটি ইউটিউব চ্যানেলে।

এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু ও তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, খুব চেনা গল্প’ আমাদের জীবনেরই কথা বলে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা, পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের বন্ধন এখানে উঠে এসেছে। তিনি আরও বলেন, অনেক সময় আমরা বাবা-মাকে ঠিকমত বুঝতে পারি না। কিন্তু নিজেরা যখন বাবা-মা হই, তখন ভুলগুলো উপলব্ধি করি। এমন চেনা অথচ আনমনা বিষয়গুলোই এ নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে।

ধারাবাহিকটিতে অভিনয় নিয়ে অভিনেত্রী ডলি জহুর বলেন, সাব্বিরের পরিচালনায় এর আগেও কাজ করেছি। অভিনেতা হিসেবে সে যতটা সচেতন, পরিচালক হিসেবে তার চেয়েও বেশি নিবেদিত। এই নাটকেও তার প্রমাণ পেয়েছি।

অভিনেতা শাহেদ আলী বলেন, পরিচালক হিসেবে সাব্বির খুব মনোযোগী। কাজ করার সময় বোঝার উপায় থাকে না যে কত কঠিন একটি কাজ কত সহজে সে বের করে আনছে।

সাব্বিরের নির্মাণ নিয়ে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, বন্ধু হিসেবে তাকে চিনি, তবে পরিচালনায় সে কোনো ছাড় দেয় না। জীবনঘনিষ্ঠ গল্প বলেই তার নাটকগুলো দর্শক পছন্দ করেন।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করেছেন মীর সাব্বির। এ পর্যন্ত ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। অভিনেতা বলেন, ‘আমি ক্যারিয়ারের লম্বা এই সময়ে কখনো জুটি হয়ে কাজ করিনি। নির্মাতারা যখন যাকে চেয়েছেন, তার সঙ্গে কাজ করেছি। এ কারণে সমসাময়িক অনেকের চেয়ে আমার নায়িকার সংখ্যা একটু বেশি।’

মীর সাব্বিরের সঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, তারিন জাহান ও পপির মতো জনপ্রিয় অভিনেত্রীরা। পাশাপাশি চলতি সময়ের অনেক অভিনেত্রীর সঙ্গেও কাজ করছেন তিনি। এমনকি একটি নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ

অটিস্টিক শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী শুরু কাল থেকে ৩ দিনব্যাপী

আগামীকাল রাজধানীর ধানমন্ডিস্থ শফিউদ্দিন শিল্পালয়ে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এডব্লিউএফ) পরিচালিত