আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মঈন

সেপ্টেম্বর 9, 2024

দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়টি জানান তিনি।
ঐ সাক্ষাৎকারে মঈন বলেন, ‘আমার বয়স ৩৭ বছর এবং এ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে আমি সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন সময় পরের প্রজন্মের। আমার অধ্যায় শেষ হয়ে গেছে।’
২০১৪ সালে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈনের। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতে পথচলা শুরু করেন তিনি। দেশের হয়ে ৬৮ টেস্ট, ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মঈন। তিন ফরম্যাট মিলিয়ে আটটি সেঞ্চুরি ও ২৮টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৭৮ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। বল হাতে ৩৬৬ উইকেট শিকার করেছেন ডান-হাতি অফ-স্পিনার মঈন। এ বছর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় টি-টোয়েন্টি বিশ^কাপে সেমিফাইনালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি।
ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে গর্বিত মঈন। তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত। ইংল্যান্ডের হয়ে প্রথম খেলার সময় কেউ জানে না কতগুলো ম্যাচ খেলতে পারবে। সেখানে আমি তিনশর কাছাকাছি ম্যাচ খেলতে পেরেছি। এখন আমি বাস্তবতা বুঝি। আমি আঁকড়ে ধরে থাকতে এবং ইংল্যান্ডের হয়ে আরও খেলার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমি জানি বাস্তবে এটা আর সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘অবসর নিলেও জাতীয় দলে খেলার জন্য আমি যথেষ্ট ভালো নই, তা মনে করি না। আমার ধারণা আমি এখনও খেলতে পারবো। কিন্তু প্রকৃত পরিস্থিতি বুঝতে পারছি দলের এখন নতুন চক্রের প্রবেশের প্রয়োজন আছে। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়।’
অবসর নিলেও ক্রিকেটপ্রেমিরা তাকে মনে রাখবে বলে আশা করেন মঈন। তিনি বলেন, ‘মানুষ অনেক সময়ই ভুলে যায় ম্যাচে কেমন প্রভাব ছিলো। অনেক সময় হয়তো ২০-৩০ রান করেছি, কিন্তু ঐ ২০-৩০ রানই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের কাছে খেলাটাই এমন, প্রভাব রাখতে পারা। মাঠের ভেতরে-বাইরে দলের জন্য কি হয়েছে, সেটি আমি জানি। আমি ভালো করি বা খারাপ যতক্ষণ বুঝেছি মানুষ আমার খেলা উপভোগ করেছে, সেটিই আমার কাছে খুশির উপলক্ষ ছিল।’
ক্যারিয়ারের ব্যক্তিগত ও দলীয় অনেক স্মরণীয় অর্জন আছে মঈনের। সেগুলোও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘অ্যাশেজ ও দু’টি বিশ্বকাপ জয় ছিলো দারুণ। ব্যক্তিগত জায়গা থেকে বলতে হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট জয় স্মরণীয় হয়ে আছে। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরি (১৬ বলে, ২০২২ সালে) করতে পেরে আমি গর্বিত।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ফেনীর ছাগলনাইয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ ফেনী জেলার ছাগলনাইয়াতে বন্যাকবলিত এলাকা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার