পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

সেপ্টেম্বর 9, 2024

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে এবং এটি দ্রুতই দৃশ্যমান হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ আজ দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা শেষে প্রেস ব্রিফিংকালে একথা বলেন।
ব্যাংকিং খাতে কনফিডেন্সের অভাব ছিল এবং সেই সেক্টরে কনফিডেন্স ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হবে। এনবিআর অতিসত্ত্বর একটি টাস্কফোর্স করবে। বিদেশে অনেক যোগ্য বাঙালি বিশেষজ্ঞ আছে, প্রয়োজনে এতে তাদের কাজে লাগানো হবে।’
তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ নয়। দেশের টাকা যে পাচার হয়েছে, এটা জানতেই ১৬ বছর লেগেছে। এখন আনতে আর ১৬ বছর লাগবে না। অনেক তাড়াতাড়ি হবে। এ ব্যাপারে যারা কাজ করবেন তারা দক্ষ।
সরকারের এক মাসে বাজার ব্যবস্থাপনায় কি পরিবর্তন এসেছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার আলু ও পেঁয়াজের ট্যাক্স তুলে দিয়েছে। ফলে বাজারে সাথে সাথেই জিনিষের দাম কমে যাবে না, বাজারে এর প্রতিফলন ঘটতে সময় লাগবে।
‘মিডলম্যান’ ও ‘চাঁদাবাজী’ কমানোর জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, স্থানীয় প্রশাসনকে বলেছি মনিটরিং জোরদার করতে। পণ্যমূল্য কমাতে হবে, যাতে ভোক্তার কষ্ট না হয়। সেজন্য ব্যবসায়ীদের বলেছি বেশি প্রফিট করা যাবে না। তবে বেশি চাপাচাপি করলে ব্যবসা বাধাগ্রস্ত হতে পারে বলেও তিনি আশংকা ব্যক্ত করেন। 
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন , চলতি অর্থ বছরে সম্ভাব্য রপ্তাণি প্রবৃদ্ধি লক্ষ্য ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অবস্থা মোটামুটি ভালো, ইতিবাচক। আশাকরি এটা হবে।
জিএসপি সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন , জিএসপি এর ব্যাপারে আমেরিকা কিছু শর্ত-কোয়ারি দিয়েছে. তার উত্তর দিয়েছি।এমাসেই ওয়াশিংটন যাবো সেখানে তাদের সাথে ফেস টু ফেস কথা হবে। কি কি শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে।
২০২৫ সালের বাণিজ্য মেলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন , জানুয়ারিতেই বাণিজ্য মেলা হবে। শুরুতেই না হলেও কাছাকাছি তারিখেই হবে। এবার মেলায় ইনোভেটিভ দিক থাকবে উল্লেখ করে তিনি বলেন, যারা রপ্তানী করে বা রপ্তানীর সম্ভাবনা আছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা করবো। আমরা দেশীয় পণ্যের রপ্তানী উৎসাহিত করবো।
এর আগে বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) এর ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। 
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, আইসিসিবি’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দুর্গাপূজা ‍উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি

নেহার বিচ্ছেদের গুঞ্জন, যা জানা গেল 

ভারতীয় গায়িকা নেহা কাক্কর। বহু হিট গান উপহার দিয়েছেন তিনি।